ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৬)
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ফতওয়া বিভাগ
তারা তাদের নবীগণ উনাদের সম্পর্কে মতভেদ করতো এবং মহান আল্লাহ পাক উনার পবিত্র কিতাব উনার এক অংশকে অপর অংশের বিরোধী আখ্যায়িত করতো। মূলত: পবিত্র কুরআন শরীফ উনার একাংশ অপর অংশকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং উহার একাংশ অপর অংশকে সত্য প্রতিপন্ন করে। এর যেটুকু আপনারা বুঝতে পারবেন সেটুকুর উপর আমল করুন। আর যেটুকু সম্পর্কে কিছু না বুঝবেন, সেটুকু সম্বন্ধে জানার জন্য হক্কানী আলিম উনাদের নিকট পেশ করুন। (তাফসীরুল কুরআনিল আযীম লি ইবনি কাছীর, পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ: ৮২, লেখক: আল্লামা হযরত আবুল ফিদা ইসমাঈল বিন উমর বিন কাছীর কুরাইশী দামিশ্কী শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি, বিলাদত: ৭০০, ওফাত: ৭৭৪ হিজরী)
উপরোক্ত বর্ণনা দ্বারা মূলত: এ বিষয়টি বুঝানো হয়েছে যে, পরস্পর আলোচনার মধ্যে অনেক খায়ের বরকত ও রহমত রয়েছে। যেমন পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা পরস্পর আলোচনা করো, নিশ্চয়ই তোমাদের পরস্পর আলোচনার মধ্যে জীবনী শক্তি নিহিত আছে। সুবহানাল্লাহ!
আরো প্রমাণিত হয় যে, সম্মানিত শরীয়ত উনার যে বিষয়গুলো সম্পর্কে মানুষ অবগত নয় সে বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়ার জন্য যাঁরা সে বিষয় সম্পর্কে অবগত উনাদের স্মরণাপন্ন হতে হবে। অর্থাৎ পবিত্র কুরআন শরীফ বুঝতে হলে সম্মানিত হাদীছ শরীফ অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ করতে হবে। আর পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ বুঝতে হলে সে বিষয়ে ইমাম-মুজতাহিদ হক্কানী-রব্বানী আলিম-উলামা ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে অনুসরণ করতে হবে। মুলকথা হচ্ছে পবিত্র মাযহাব মানতে হবে। কেননা পবিত্র মাযহাব উনার মাধ্যমে সম্মানিত শরীয়ত উনার অস্পষ্ট বিষয়গুলো সর্বসাধারণের অবগতি ও আমলের সুবিধার্থে স্পষ্ট করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ!
(৪৪২)
فيه دليل على اثبات القياس.
অর্থ: এ পবিত্র আয়াত শরীফ উনার দলীল দ্বারা কিয়াস যে সম্মানিত শরীয়ত উনার দলীল তা প্রমাণ করা হয়েছে। (আল জামিউ লি আহকামিল কুরআন লিল্ কুরতুবী, পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ: ৮২, লেখক: হযরত আবূ আব্দিল্লাহ মুহম্মদ বিন আহমদ বিন আবূ বকর বিন ফারাহ আনছারী খাযরাযী শামসুদ্দীন কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৬৭১ হিজরী)
(৪৪৩)
يتاملون ويتبصرون ما فيه.
অর্থ: কেন তারা পবিত্র কুরআন শরীফ উনার অর্থকে নিয়ে চিন্তা-ভাবনা করে না এবং উনার মধ্যে যা আছে তা দূরদৃষ্টি দিয়ে অবলোকন করে না। (তাফসীরে রূহুল বয়ান, পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ: ৮২, লেখক: হযরত শায়েখ ইসমাঈল হাক্কী বিন মুস্তফা ইসলামবূলী হানাফী জালূতী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ১১৩৭ হিজরী)
(৪৪৪)
عن الضحاك قوله:"افلا يتدبرون القران" قال: "يتدبرون" النظر فيه.
অর্থ: হযরত দ্বহ্হাক রহমতুল্লাহি আলাইহি তিনি মহান আল্লাহ পাক উনার কালাম ‘তারা কী পবিত্র কুরআন শরীফ উনাকে নিয়ে গবেষণা করে না?’ তিনি বলেন, তারা যেন পবিত্র কুরআন শরীফ উনার মর্মার্থকে নিয়ে চিন্তা-গবেষণা করে। (জামিউল বয়ান ফী তা’বীলিল কুরআন অর্থাৎ তাফসীরুত তবারী পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ: ৮২, লেখক: হযরত মুহম্মদ বিন জারীর বিন ইয়াযীদ বিন কাছীর বিন গালিব আমালী আবু জা’ফর ত্ববারী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৩১০ হিজরী, তাফসীরুল্ কুরআন লি ইবনিল্ মুনযির, লেখক: হযরত আবূ বকর মুহম্মদ বিন ইবরাহীম বিন মুনযির নীসাবূরী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৩১৯ হিজরী)
(৪৪৫)
يدل على صحة القياس.
অর্থ: أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ এ পবিত্র আয়াতাংশ থেকে বুঝা যায় যে, সম্মানিত শরয়ী কোন বিষয়ে পবিত্র কিয়াস শরীফ করা তথা গবেষণা করা ছহীহ। (মাদারিকুত তানযীল ওয়া হাকায়িকুত তা’বীল অর্থাৎ তাফসীরুন নাসাফী পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ: ৮২, লেখক: ইমাম ফকীহ মুফাসসির আবুল্ বারাকাত আব্দুল্লাহ বিন আহমদ বিন মাহমূদ নাসাফী হানাফী মাতুরীদী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৭১০ হিজরী)
(৪৪৬)
اخباره عن الغيوب وهو ما يطلع الله تعالى نبيه صلّى الله عليه وسلّم على احوال المنافقين وما يخفونه من مكرهم وكيدهم.
অর্থ: এখানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কর্তৃক গাইব বা অদৃশ্যের খবর দেয়া প্রমাণিত। যা মহান আল্লাহ পাক তিনি উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুনাফিকদের যাবতীয় অবস্থাদী সম্পর্কে জানিয়েছেন যে, মুনাফিকরা গোপনভাবে চক্রান্ত্র-ষড়যন্ত্র করে যাচ্ছিলো। (লুবাবুত তা’বীল ফী মায়ানিত তানযীল অর্থাৎ তাফসীরুল খাযিন, পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ: ৮২, লেখক: হযরত আলাউদ্দীন আলী বিন মুহম্মদ বিন ইবরাহীম বাগদাদী খাযিন রহমতুল্লাহি আলাইহি)
(৪৪৭)
قال اهل النظر: ان الاجماع حجة.
অর্থ: বিচক্ষণ উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেন, নিশ্চয়ই সম্মানিত ইজমাউল উম্মাহ পবিত্র শরীয়ত উনার দলীল। (বাহরুল উলূম অর্থাৎ তাফসীরুস সামারকান্দী পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ: ৮২, লেখক: ইমাম ফকীহ হযরত আবুল লাইছ নছর বিন মুহম্মদ বিন আহমদ বিন ইবরাহীম সামারকন্দী হানাফী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৩৭৩ হিজরী) (মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১৪)
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৫)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকারী, কটাক্ষকারী, অবমাননাকারীদেরকে শরঈ শাস্তি প্রদান করা ওয়াজিব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৪)
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১২)
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৩)
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১১)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮২)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮১)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮০)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকারী, কটাক্ষকারী, অবমাননাকারীদেরকে শরঈ শাস্তি প্রদান করা ওয়াজিব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৯)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












