ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৭)
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ফতওয়া বিভাগ
(৪৪৮)
تدبرُ إشارة المعاني بغوص الأفكار واستخراجُ جواهر المعاني بدقائق الاستنباط.
অর্থ: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ হতে মর্মার্থ উপলব্ধি করনার্থে ফিকিরে নিমগ্ন থাকা এবং সূক্ষ¥তম মাসয়ালা উদঘাটন করতে কোশেশ করাই তাদাব্বুর। (লাতায়িফুল ইশারাত অর্থাৎ তাফসীরুল কুশাইরী, পবিত্র সূরা নিসা শরীফ, আয়াত শরীফ ৮২, লেখক: হযরত আব্দুল করীম বিন হাওয়াযিন বিন আব্দুল মালিক কুশাইরী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৪৬৫ হিজরী)
উপরোক্ত আলোচনা থেকে প্রমাণিত হলো যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গাইব তথা অদৃশ্যের সংবাদদাতা, নেককার মুজতাহিদ কর্তৃক ইজতিহাদ এবং পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ছহীহ কিয়াস শরীফ সম্মানিত ইসলাম উনার দলীল। আর সর্ব সাধারণের যে বিষয় জানা নেই তা উলামায়ে কিরাম উনাদের নিকট জেনে নিবে। ইহাই মাযহাব মান্য করা। আর ইহাই পবিত্র দ্বীন ইসলাম উনার অনুসরণ-অনুকরণ। সুবহানাল্লাহ!
পবিত্র আয়াত শরীফ নম্বর-১৬
وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا
অর্থ: আর যখন তাদের নিকট শান্তি কিংবা আতংকের কোন সংবাদ উপস্থিত হয়, তখন তারা তা প্রচার করে থাকে। কিন্তু যদি তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে এবং তাদের মধ্যে উলুল্ আমর (ইমাম-মুজতাহিদ) উনাদের কাছে উক্ত বিষয়টি উপস্থিত করতো, তবে অবশ্য উনাদের মধ্যে যাঁরা ইজতিহাদ (কিয়াস) দ্বারা উহা উৎঘাটন করতে সক্ষম উনারা তা অবগত হতে পারতেন। মূলত: যদি মহান আল্লাহ পাক উনার ফযল (অনুগ্রহ) ও রহমত (দয়া-করুণা) তোমাদের উপর বিদ্যমান না থাকতো, তবে তোমাদের মধ্যে অল্প কতিপয় লোক ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করতো। (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮৩)
অত্র পবিত্র আয়াত শরীফ উনার বিশুদ্ধ তাফসীর বা ব্যাখ্যা-বিশ্লেষণ:
(৪৪৯)
وفى الاية دليل على جواز القياس وان من العلم ما يدرك بالنص وهو الكتاب والسنة ومنه ما يدرك بالاستنباط وهو القياس عليهما.
অর্থ: অত্র পবিত্র আয়াত শরীফে কিয়াস জায়িয হওয়া প্রমাণিত হয়। আর কতক ইলিম স্পষ্ট দলীল অর্থাৎ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ দ্বারা অবগত হওয়া যায়, আর কতক ইলিম ইস্তিম্বাত কর্তৃক অবগত হওয়া যায়। উক্ত পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের প্রতি কিয়াস করাকে ইস্তিম্বাত বলা হয়। (লুবাবুত তা’বীল ফী মায়ানিত তানযীল অর্থাৎ তাফসীরুল খাযিন পবিত্র সূরা নিসা শরীফ, আয়াত শরীফ ৮৩, লেখক: হযরত আলাউদ্দীন আলী বিন মুহম্মদ বিন ইবরাহীম বাগদাদী খাযিন রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৭৪১ হিজরী)
(৪৫০)
قالت العلماء في الاية دلالة على ان القياس حجة لانهم امروا ان يرجعوا في معرفة الوقائع الى اولى الامر من المستنبطين فرواية النص لاتكون استنباطا فهو اذن رد واقعة الى نظيرها وهو القياس.
অর্থ: উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেছেন, অত্র পবিত্র আয়াত শরীফ দ্বারা প্রমাণিত হয় যে, কিয়াস একটি দলীল। কেননা, উনারা ঘটনাবলীর তত্ত্বজ্ঞান সম্বন্ধে ইজতিহাদ কর্তৃক আহকাম আবিষ্কারক উলিল আমর উনাদের দিকে রুজু’ করতে আদিষ্ট হয়েছেন। এক্ষেত্রে স্পষ্ট দলীল উল্লেখ করা ইস্তিম্বাত হতে পারে না। অতএব একটি ঘটনাকে তার নযীরের উপরে পেশ করাকেই ইস্তিম্বাত বলা হয়, ইহাই কিয়াস। (গারায়িবুল কুরআন অর্থাৎ তাফসীরুন নীসাবূরী, পবিত্র সূরা নিসা শরীফ, আয়াত শরীফ ৮৩, লেখক: হযরত আল্লামা মাহমূদ বিন আবুল হাসান বিন হুসাঈন নীসাবূরী রহমতুল্লাহি আলাইহি, ওফাত : ৫৫০ হিজরী)
(৪৫১)
والاستنباط في اللغة الاستخراج، وهو يدل على الاجتهاد اذا عدم النص والاجماع.
অর্থ: আভিধানিক দৃষ্টিতে ইস্তিম্বাত অর্থ বের করা বা উদঘাটন করা। প্রকাশ্য নছ (তথা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ) ও ইজমাউল উম্মাহ নয় এমন বিষয়ে ইজতিহাদ করাই ইস্তিম্বাত। (আল জামিউ লি আহকামিল কুরআন লিল কুরতুবী, পবিত্র সূরা নিসা শরীফ, আয়াত শরীফ ৮৩, লেখক: হযরত আবূ আব্দিল্লাহ মুহম্মদ বিন আহমদ বিন আবূ বকর বিন ফারাহ আনছারী খাযরাযী শামসুদ্দীন কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, ওফাত : ৬৭১ হিজরী) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৬)
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১৪)
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৫)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকারী, কটাক্ষকারী, অবমাননাকারীদেরকে শরঈ শাস্তি প্রদান করা ওয়াজিব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৪)
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১২)
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৩)
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১১)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮২)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮১)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮০)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকারী, কটাক্ষকারী, অবমাননাকারীদেরকে শরঈ শাস্তি প্রদান করা ওয়াজিব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












