পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৪)
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ১২৩ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইসতিন্জা থেকে পবিত্রতার বিষয়ে গুরুত্বারোপ:
ইসতিন্জার কারণে ক্ববরের আযাব:
বিশেষ করে ছোট ইসতিন্জা (প্রস্রাব) থেকে পবিত্রতার বিষয়ে হাদীছ শরীফ উনার মধ্যে অত্যাধিক গুরুত্বারোপ করা হয়েছে। যেমন, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِيْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اِسْتَنْزِهُوْا عَنِ الْبَوْلِ فَإِنَّ عَامَّةَ عَذَابِ الْقَبْرِ مِنْهُ.
অর্থ: হযরত আবূ হুরাইরাহ্্ রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা ইসতিন্জা থেকে (প্রস্রাব থেকে) বিরত থাকো (বেঁচে থাকো)। কেননা ইসতিন্জার কারণে (প্রস্রাবের কারণে) অধিকাংশ ক্ববরের আযাব হবে। (দেরায়া শরহে হেদায়া)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
إِنَّ عَامَّةَ عَذَابِ الْقَبْرِ فِيْ الْبَوْلِ، فَتَنَزَّهُوْا مِنَ الْبَوْلِ.
অর্থ: নিশ্চয়ই ইসতিন্জার কারণে (প্রস্রাবের কারণে) অধিকাংশ ক্ববরের আযাব হবে। তাই তোমরা ইসতিন্জা থেকে (প্রস্রাব থেকে) বেঁচে থাক। (মুসতাদরেকে হাকেম)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যেআরো ইরশাদ মুবারক হয়েছে-
اِتَّقُوْا الْبَوْلَ، فَإِنَّهٗ أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ فِيْ الْقَبْرِ.
অর্থ : তোমরা ইসতিন্জা থেকে (প্রস্রাব থেকে) বেঁচে থাকো। কারণ বান্দাকে ক্ববরে সর্বপ্রথম ইসতিন্জা সম্পর্কে (প্রস্রাব সম্পর্কে) হিসাব নেয়া হবে। (পবিত্র ত্বাবারানী শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُمَا، قَالَ مَرَّ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ فَقَالَ اِنَّهُمَا يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، اَمَّا أَحَدُهُمَا فَكَانَ لَايَسْتَتِرُ مِنَ الْبَوْلِ، وَفِىْ رِوَايَةٍ لِمُسْلِمٍ لَايَسْتَنْزِهُ مِنَ الْبَوْلِ وَاَمَّا الْاٰخِرُ فَكَانَ يَمْشِيْ بِالنَّمِيْمَةِ، ......
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুমা উনার থেকে বর্ণিত। তিনি বলেন একদা নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুইটি ক্ববরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় ইরশাদ মুবারক করলেন- তাদের উভয়কে শাস্তি দেয়া হচ্ছে। কিন্তু এমন বড় কোনো কারণে আযাব দেওয়া হচ্ছে না (যা থেকে বেঁচে থাকা খুব কঠিন)। এরপর ইরশাদ মুবারক করলেন, হাঁ, (তবে নিশ্চয়ই উহা অবশ্যই বড় গুনাহ) ইহাদের একজন ছোট ইস্্তিন্জা করার সময় (প্রস্রাব করার সময়) আড়াল করতো না। মুসলিম শরীফের অপর বর্ণনায় রয়েছে, ছোট ইস্্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) উত্তমরূপে পবিত্রতা লাভ করতো না অর্থাৎ ছোট ইস্্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) ইসতিবরা করতো না অর্থাৎ স্বাভাবিক ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) বের হওয়ার পর অবশিষ্ট ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) বের করার কেশেশ করতো না। আর অপরজন একজনের কথা অপরজনের কাছে বলে বেড়াতো অর্থাৎ পরনিন্দা করতো। (পবিত্র মিশকাত শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যেআরো ইরশাদ মুবারক হয়েছে-
اَمَّا كَانَ أَحَدُهُمَا لَا يَسْتَبْرِئُ مِنْ بَوْلِهِ
অর্থ: ...তাদের একজন ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) করার সময় ছোট ইস্্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) ইসতিবরা করতো না। অর্থাৎ স্বাভাবিক ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) বের হওয়ার পর অবশিষ্ট ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) বের করার কেশেশ করতো না। (পবিত্র নাসায়ী : বুখারী : মুসলিম শরীফ)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)