পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ রবি, ১৩৯৪ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইমামের সাথে মুক্তাদীর নামায আদায় করার নিয়ম
ইমামের সাথে মুক্তাদীর নামায আদায় করার ক্ষেত্রে কয়েকটি ছূরত রয়েছে।
(১) ইমামের সাথে সাথে রুকূ, সিজদা ইত্যাদি প্রতিটি রোকন আদায় করবে।
(২) ইমাম সাহেবের সাথে মুক্তাদী রুকূ, সিজদা ইত্যাদি রোকন আদায় করবে তবে সাথে সাথে শামিল না হয়ে কিছুক্ষণ দেরী করে শামিল হয়ে আদায় করবে। আর অবশ্যই মুক্তাদী প্রত্যেক রোকনেই ইমাম সাহেবের সাথে শামিল থাকবে।
(৩) মুক্তাদী-ইমাম সাহেবের আগে আগে রুকূ, সিজদা ইত্যাদি রোকন সমূহ আদায় করার জন্য রুকূ, সিজদাতে যাবে, তবে শর্ত হচ্ছে ইমাম সাহেব যখন রুকূ, সিজদা করতে যাবে তখন মুক্তাদী তার সাথে শামিল থাকবে।
উল্লেখিত তিনটি ছূরতের প্রথম ছূরতটি হচ্ছে- মুক্তাদীর ইমামের পিছনে নামায আদায়ের সাধারণ ও ছহীহ নিয়ম।
দ্বিতীয় ছূরতটিও সাধারণ নিয়মের কাছাকাছি ছহীহ নিয়ম।
আর তৃতীয় ছূরতটি অনিচ্ছাকৃত বা ভুলবশতঃ অবস্থায় নামায আদায়ের নিয়ম।
বর্ণিত তৃতীয় ছূরতে কোন মুক্তাদী যদি ইমামের আগে রুকূতে যায় এবং ইমাম রুকূতে যাওয়ার পূর্বেই একাকী রুকূ করে ফেলে আর পুনরায় ইমামের সাথে রুকূতে শরীক হওয়া ছাড়াই নামায আদায় করে। তখন তার নামায আদায় শুদ্ধ হবে না। কেননা মাসয়ালা হচ্ছে, ইমামের পূর্বে মুক্তাদী যে কোন রোকন আদায় করলে মুক্তাদীর নামায শুদ্ধ হবে না।
আর এ মাসয়ালার ক্ষেত্রে ইমাম নিজের ভুলের জন্য যদি সিজদায়ে সাহূ করে তাহলেও মুক্তাদীর নামায শুদ্ধ হবে না।
তবে ইমাম সালাম ফিরানোর পর মুক্তাদী যদি লাহেক নামাযীর ন্যায় ইমামকে ছাড়া রুকূ-সিজদা আদায়কৃত রাকায়াতটি আদায় করে নেয় তাহলে তার নামায শুদ্ধ হবে। অন্যথায় শুদ্ধ হবে না। (আলমগিরী, শামী, মারাকিউল ফালাহ্, নূরুল ইযাহ ইত্যাদি)
উল্লেখ্য, পবিত্র হাদীছ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে ইমাম সাহেবের আগে রুকু সিজদা ইত্যাদি করলে আকৃতি বিকৃতি ঘটে।
কাতারের মাঝখানে ফাঁক রাখা মাকরূহ তাহরীমী
সম্মানিত শরীয়তের ফতওয়া হচ্ছে জামায়াতে নামায পড়াকালে মুছল্লীদের কাতার সোজা করা এবং কাতারের মাঝখানে ফাঁক না রেখে পরস্পর মিলিয়ে দাঁড়ানো ওয়াজিব। কাতার সোজা না করলে অথবা কাতারের মধ্যে ফাঁক বন্ধ করে না দাঁড়ালে নামায মাকরূহ তাহরীমী হবে। আর নামায মাকরূহ তাহরীমী হলে নামায দোহরানো ওয়াজিব। মাকরূহ তাহরীমী হওয়া নামায দোহরায়ে না পড়লে তা আদায় ও কুবল হবে না। (মাসিক আল বাইয়্যিনাত শরীফ ২৭৮তম সংখ্যা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)