প্রাণীর ছবি তোলা, আঁকা রাখা হারাম, যা লা’নতগ্রস্ত ও জাহান্নামী হওয়ার কারণ।
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ রবি, ১৩৯৪ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
ফিঙ্গারপ্রিন্টের আধুনিক ব্যবহারসমূহ:
মহান আল্লাহ পাক উনার একটি অন্যতম আশ্চর্যজনক কুদরতী রহস্য হলো মানুষের ফিঙ্গারপ্রিন্ট।
পূর্বে উল্লেখিত পবিত্র সূরা ক্বিয়ামা শরীফ উনার ৪নং আয়াত শরীফখানা নিয়ে যতোই ফিকির করা হয়, যতই গবেষণা করা হয়, ততই বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতে হয় এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক উনার প্রতি বান্দার শির আপনা থেকেই নত হয়ে যায়। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ফিঙ্গারপ্রিন্টের নিত্য-নতুন উপযোগিতা ও কার্যকারিতা ততই মানবজাতির সম্মুখে পরিস্ফুট হচ্ছে। নিম্নে তার কিছু উদাহরণ দেয়া হলো-
(১) মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার:
‘বায়োমেট্রিক’ শব্দ দ্বারা বোঝানো হয় মানুষের বিভিন্ন বিশেষায়িত শারীরিক বৈশিষ্ট্যকে, যার দ্বারা কোন ব্যক্তিকে অন্যান্য ব্যক্তি হতে আলাদা করে শনাক্ত করা সম্ভবপর হয়।
যেমন মানুষের চেহারা, কণ্ঠস্বর, স্বাক্ষর, ডিএনএ প্রোফাইল, চোখের রেটিনা, চোখের আইরিস, ফিঙ্গারপ্রিন্ট প্রভৃতি। এসব শনাক্তকরণ প্রক্রিয়ার সবগুলোর মধ্যেই নানা ধরণের ত্রুটি ও অসুবিধা বিদ্যমান কেবলমাত্র ফিঙ্গারপ্রিন্ট বাদে। ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণের প্রক্রিয়াটি অনেক বেশি দ্রুত, ঝামেলাহীন, ঝুঁকির সম্ভবনা নেই এবং স্বল্পমূল্যে ব্যবহারের উপযুক্ত। বিশেষ করে মোবাইল ডিভাইস আনলক করার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে।
এর একটি মূল কারণ হলো, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোবাইল ফোনে সহজে স্থাপনযোগ্য। সম্মানিত শরীয়তে নিষিদ্ধ ছবির ক্ষেত্রে দেখা যায় যে, ফ্রন্ট ক্যামেরার সামনে চেহারাটি ঠিকমতো রাখতে পারলে তবেই ক্যামেরার পক্ষে চেহারা শনাক্ত করা সম্ভব হয়, অন্যথায় সম্ভব হয় না। যার ফলে বারবার একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করতে হয়। কণ্ঠস্বরের ক্ষেত্রেও দেখা যায়, মোবাইল ডিভাইস আনলক করতে বারবার ব্যবহারকারীকে চেষ্টা করতে হয়।
কারণ বিভিন্ন সময়ে কণ্ঠস্বরের উঠা-নামার কারণে যন্ত্রের পক্ষে দ্রুত শনাক্ত করা সম্ভব হয় না।
কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে এমনটি হয় না। মোবাইল ডিভাইসের সেন্সরের উপর যেভাবেই আঙ্গুল রাখা হোক না কেন, অতিদ্রুত স্মার্টফোনের পক্ষে (০.৩ সেকেন্ডে) ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ শনাক্ত করা সম্ভব হয়।
এই প্রক্রিয়ার ধপপঁৎধপু অত্যন্ত বেশি, যে কারণে প্রথম চেষ্টাতেই মোবাইল ডিভাইসের পক্ষে ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ শনাক্ত করা সম্ভব হয়। ছবি বা কণ্ঠস্বর প্রক্রিয়ার মতো এতে ব্যবহারকারীকে বারবার ফোন আনলক করার চেষ্টা করতে হয় না।
সবকিছু মিলিয়ে পিন, পাসওয়ার্ড ও প্যাটার্ন লকসহ যত প্রক্রিয়া আছে মোবাইল ফোনের ংবপঁৎরঃু বা নিরাপত্তার জন্য, সেগুলোর তুলনায় ফিঙ্গারপ্রিন্ট আনলক অনেক বেশি সুবিধাজনক ও দ্রুত হওয়ায় বর্তমানে এই প্রক্রিয়াই অধিকাংশ স্মার্টফোন ইউজার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। (সমাপ্ত)
-গোলাম মুর্শিদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












