ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৫৩)
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
প্রতি ক্ষেত্রেই মহান আল্লাহ পাক মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিয়েছেন। মহান আল্লাহ পাক উনার এবং মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তর্জ-তরীক্বা রয়েছে, আদেশ নির্দেশ রয়েছে সে অনুযায়ী মানুষকে মহান আল্লাহ পাক উনার দিকে ডাক।
قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ
আপনি বলুন, তিনি হচ্ছেন খাছ করে ঈমানদারদের জন্য আর আমভাবে সকলের জন্য
هُدًى وَشِفَاءٌ
হিদায়েত এবং শিফার কারণ। এখন এই হিদায়েত এবং শিফার কারণ এর অনেক অর্থ রয়েছে। কুরআন শরীফ, মহান আল্লাহ পাক উনার হাবীব, ইসলাম অর্থাৎ মহান আল্লাহ পাক এবং মহান আল্লাহ পাক উনার হাবীব প্রত্যেকটার মধ্যে সংশ্লিষ্ট রয়েছেন। যদি কুরআন শরীফ দিয়ে যদি কেউ হিদায়েত পেতে চায় সে কখনও পারবে না। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার হাবীব ব্যতীত অর্থাৎ হাদীছ শরীফ ব্যতীত।
কুরআন শরীফ বুঝিয়েছেন মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ব্যতীত কুরআন শরীফ থেকে কেউ ইবরত হাছিল করতে পারবে না, নছীহত হাছিল করতে পারবে না।
কাজেই কুরআন শরীফ তখন হাদী হবে যখন মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তায়াল্লুক নিসবত হাছিল করবে। অন্যথায় গ্রীস চন্দ্র কুরআন শরীফ অনুবাদ করেছে, সে তো হিদায়েত লাভ করতে পারলো না। অনেক ইহুদী-নাছারা কুরআন শরীফ তরজমা করেছে, তারাতো হিদায়েত লাভ করতে পারেনি। কস্মিনকালেও পারবে না। যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তায়াল্লুক এবং নিসবত স্থাপন না করবে ততক্ষণ পর্যন্ত তারা হিদায়েত লাভ করতে পারবে না।
هُدًى لِلنَّاسِ
মানুষদের জন্য হিদায়েতের কারণ।
هُدًى لِلْمُتَّقِينَ
কুরআন শরীফ মুত্তাক্বীনদের জন্য হিদায়েতের কারণ। এটা কখন হবে যখন সেটা মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তায়াল্লুক হবে তখনই তার জন্য এটা হিদায়েতের কারণ হবে। অন্যথায় হাজার বছর, কোটি বৎসরও যদি কেউ কুরআন শরীফ তিলাওয়াত করে কোনদিনও কস্মিনকালেও সে হিদায়েত লাভ করতে পারবে না।
কাজেই, মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ব্যতীত হিদায়েত লাভ করা সম্ভব নয়। ইছলাহ হাছিল করাও সম্ভব নয়। কুরআন শরীফ বুঝা সম্ভব নয়। ইসলাম গ্রহণ করা সম্ভব নয়। মুসলমান হওয়াও সম্ভব নয়।
কাজেই, সেটাই মহান আল্লাহ পাক বলে দিয়েছেন, মহান আল্লাহ পাক তিনি যা তোমাদেরকে দিয়েছেন ঈমান, ইসলাম, কুরআন শরীফ, মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নিয়ে এসেছেন। এ সমস্ত কারণে তোমরা খুশি প্রকাশ করো।
কাজেই, মুল হচ্ছেন মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত মানুষ কুরআন শরীফ বুঝবে না, ঈমান বুঝবে না, মহান আল্লাহ পাক উনাকেও বুঝবে না। কাজেই, মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বুঝলে সে সব বুঝতে পারবে। মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য তোমরা খুশি প্রকাশ করো, তা’যীম-তাকরীম করো, ইজ্জত-সম্মান করো তাহলে তোমাদের জন্য কামিয়াবী রয়েছে।
আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য তোমরা খুশি প্রকাশ করো, তা’যীম-তাকরীম করো, ইজ্জত-সম্মান করো তাহলে তোমাদের জন্য কামিয়াবী রয়েছে।
মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে একদিক থেকে রহমত বলেছেন যে, মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন রহমত,
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সকলের জন্যই রহমত স্বরূপ, সমস্ত কায়িনাতের জন্য একমাত্র মহান আল্লাহ পাক ব্যতীত। সমস্ত কায়িনাতের জন্য মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












