পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
পথশিশুদের পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি নানা উদ্যোগ এবং প্রকল্প ইতিপূর্বে গৃহীত হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এসব উদ্যোগ ছিল সাময়িক ও জরুরি ত্রাণভিত্তিক; যেমন স্বল্পমেয়াদী খাদ্য বা পোশাক বিতরণ। এই ধরনের ক্ষণস্থায়ী কার্যক্রম তাদের জীবনমানের টেকসই কোনো পরিবর্তন আনতে পারেনি। জরুরি প্রয়োজন শেষ হলেই শিশুদের পুনরায় সেই ঝুঁকি ও অনিশ্চয়তার মাঝেই ফিরে যেতে দেখা যায়।
পথশিশু সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন একটি সুদূরপ্রসারী, মানবিক ও পূর্ণাঙ্গ পরিকল্পনা। কেবল শহর থেকে শিশুদের সরিয়ে নিয়ে কোনো আশ্রমে রাখলেই দায়িত্ব শেষ হয় না; বরং তাদের মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করা জরুরি। প্রথমত, প্রতিটি পথশিশুর পারিবারিক পটভূমি ও বর্তমান অবস্থা শনাক্ত করতে একটি নিখুঁত জরিপ ও তথ্যভা-ার গড়ে তুলতে হবে। যাদের পরিবারে ফিরে যাওয়ার সুযোগ রয়েছে, তাদের পরিবারকে আর্থসামাজিক সহায়তার মাধ্যমে প্রস্তুত করতে হবে। আর যাদের পরিবার নেই, তাদের জন্য নিরাপদ বাসস্থান, মানসম্মত কারিগরি শিক্ষা ও মানসিক স্বাস্থ্যসেবা (কাউন্সেলিং) সুনিশ্চিত করা প্রয়োজন।
এছাড়া, মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্র যাতে এদেরকে কোনো অনৈতিক কাজে ব্যবহার করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সাথে সরকারি বিভিন্ন দপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং এনজিওগুলোর কার্যক্রমের মধ্যে আন্তঃসমন্বয় বাড়ানো আবশ্যক, যাতে পুনর্বাসন কার্যক্রম বিচ্ছিন্নভাবে না হয়ে একটি সুনির্দিষ্ট কাঠামোর অধীনে পরিচালিত হয়।
একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি কখনো শিশুদের পেছনে ফেলে সম্ভব নয়। আজকের এই পথশিশুরাই আগামী দিনের নাগরিক। তাদের অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনা শুধু সরকারের একার দায়িত্ব নয়, সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের সবার এগিয়ে আসা উচিত। রাষ্ট্র ও সমাজের যৌথ সদিচ্ছাই পারে এই হারিয়ে যেতে বসা শৈশবগুলোকে নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা দিতে।
-মুহম্মদ মুশফিকুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উশর কি? পবিত্র দ্বীন ইসলামে উনার গুরুত্ব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজ্ঞাপন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












