নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৩৫)
, ১৮রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
পারস্য শাসক খসরু পারভেজ:
পারস্য শাসক কিসরা উনাকে এগিয়ে আসতে দেখেই দরবারের একজনকে ইঙ্গিত করলো চিঠি মুবারক উনার থেকে নেওয়ার জন্য।
তিনি অন্য কারো হাতে চিঠি মুবারক দিতে অস্বীকার করে বললেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এটা সরাসরি পারস্যের শাসকের হাতে দিতেই আমাকে আদেশ মুবারক করেছেন। কিসরা বললো, ‘তাহলে উনাকে আসতে দাও।’ তিনি কিসরার দিকে এগিয়ে গেলেন এবং সরাসরি তার হাতে চিঠি মুবারক হস্তান্তর করলেন।
এরপর কিসরা ইরাকের হীরা-অঞ্চলের একজন আরবী জানা লোককে ডেকে চিঠির বক্তব্য পারস্যভাষায় তাকে অনুবাদ করে শোনানোর নির্দেশ দিলো। চিঠিতে লেখা ছিলো-
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
مِنْ مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ إِلٰى كِسْرٰى عَظِيمِ فَارِسَ سَلَامٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى وَآمَنَ بِاللهِ وَرَسُولِهِ وَشَهِدَ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّىْ رَسُوْلُ اللهِ إِلَى النَّاسِ كَافَّةً لِيُنْذِرَ مَنْ كانَ حَيًّا اَسْلِمْ تَسْلَمْ فَإِنْ أَبَيْتَ فَعَلَيْكَ إِثْمُ الْمَجُوْسِ
অর্থ: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ পাক উনার নাম মুবারকে শুরু করছি। মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে পারস্য শাসক কিসরার প্রতি। যারা সম্মানিত হিদায়েত উনার অনুসরণ করেন, উনাদের প্রতি সালাম। আর যারা মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ঈমান এনেছেন এবং এই সাক্ষ্য দেন যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই উনাদের প্রতিও সালাম। আমি মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে সমস্ত কায়িনাতের জন্য মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসেবে প্রেরিত হয়েছি, যারা জীবিত আছে তাদেরকে সতর্ক করার জন্য। যদি তুমি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করো তাহলে নাজাত লাভ করবে। আর যদি অস্বীকার করো তাহলে অগ্নিপূজক মজুসীদের ন্যায় পাপ বহন করবে। (তারীখে ত্ববারী ২/৬৫৪)
চিঠির প্রথমাংশ শোনামাত্রই কিসরার বুকের মধ্যে রাগ ও ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো, তার চেহারা লাল হয়ে গেলো, গর্দানের রগগুলো ফুলে উঠলো। কেননা, এতে প্রথমে রয়েছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নাম মুবারক, তারপর প্রাপক পারস্য শাসকের নাম। দোভাষীর হাত থেকে সে চিঠি মুবারক টান দিয়ে নিয়ে নিলো এবং টুকরা টুকরা করে ছুঁড়ে ফেললো, চিঠির বিষয়বস্তু না জেনেই। আর চিৎকার করে বলতে লাগলো, ‘আমার অনুগত একজন ব্যক্তি হয়ে আমার সঙ্গে এত বড় বেয়াদবি!’ নাঊযুবিল্লাহ!
এরপর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে সেই মজলিস থেকে বের করে দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো। নির্দেশমতো উনাকে সেখান থেকে বের করে দেয়া হলো।
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পারস্য শাসক কিসরার দরবার থেকে বের হয়ে এলেন। তিনি জানতেন না মহান আল্লাহ পাক তিনি কি রেখেছেন উনার ভাগ্যে। উনাকে কি শহীদ করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে? এটাও তিনি জানতেন না।
তিনি অবিলম্বে বলে উঠলেন-
وَاللَّهِ مَا أُبَالِي عَلَى أَنَّ حَالٍ أَكُوْنُ بَعْدَ أَنْ أَدَّيْتُ كِتَابَ رَسُوْلِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم
‘মহান আল্লাহ পাক উনার ক্বসম! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চিঠি মুবারক যথাস্থানে পৌঁছানোর পর কোন অবস্থায় থাকবো এ ব্যাপারে আমি মোটেও চিন্তিত নই?’
একথা বলেই তিনি চড়ে বসলেন নিজ বাহনের পিঠে এবং শুরু করলেন পথ চলা, গন্তব্য পবিত্র মদীনা শরীফ। কিসরার রাগ যখন থেমে গেলো, সে নির্দেশ দিলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে তার সম্মুখে হাযির করার জন্য। কিন্তু উনাকে খুঁজে পাওয়া গেলো না। সকলে মিলে খোঁজাখুজি করলো কিন্তু উনার কোনো সন্ধান তারা পেলো না। অবশেষে ঘোরসওয়ার-বাহিনী কিসরার নির্দেশে উনাকে তন্ন তন্ন করে খুঁজলো আরব উপদ্বীপের সীমা পর্যন্ত বিস্তীর্ণ পথে। সর্বশেষ তারা জানতে পারলো, তিনি আরও পূর্বে জাযিরাতুল আরব সীমানায় প্রবেশ করেছেন।
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস সাহমী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ফিরে এসে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাক্ষাত মুবারক করলেন। কিসরার সঙ্গে সাক্ষৎ ও সেখানে সংঘটিত সমস্ত সংবাদ সবিস্তারে জানালেন। বিশেষত কিসরা কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত চিঠি মুবারক ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলার খবরও জানালেন। কিতাবে বর্ণিত রয়েছে-
فَلَمَّا بَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَزَّقَ اللَّهُ مُلْكَهُ
অর্থ: অতঃপর যখন এই সংবাদ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট পৌঁছলো, তিনি শুধু একটি বাক্য মুবারক বললেন- মহান আল্লাহ পাক তিনি তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দিন। (ই’লামুস সায়িলীন ৬৬ পৃষ্ঠা) (অসমাপ্ত)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৪)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইলমে গাইব অস্বীকার করা সুস্পষ্ট গোমরাহী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারবালার ঘটনা ও ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির ব্যাপারে শরঈ ফয়ছালা মুবারক:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৩)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১০)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের তিনটি বিশেষ আক্বীদা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র আশূরা শরীফ উনার আক্বীদাহ্ মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১২)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৯)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












