নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৩৭)
, ০৩ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
পারস্য শাসক খসরু পারভেজ:
তাদের চোখে মুখে বিস্ময় ও ব্যাকুলতা ফুটে উঠলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে তাকিয়ে তারা বলতে লাগলো, ‘আপনি কি জানেন আপনি কি বলছেন?! একথা কি আমরা ‘বাযান’ কে লিখে জানাবো?
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, অবশ্যই, লিখে দাও এবং তাকে এটাও জানিয়ে দাও, আমার সম্মানিত দ্বীন খুব শিগগির পারস্য শাসক কিসরার সাম্রাজ্যের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। বাযান যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমি তাকে দান করবো সেই বিস্তীর্ণ অঞ্চল যা তার অধীনে রয়েছে আর তাকেই শাসক বানাবো তার ক্বওম ও জাতির জন্য।
তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফ থেকে উঠে পড়লো। সেখান থেকে বের হয়ে তারা অবিলম্বে ইয়েমেন সফর করে ‘বাযান’ এর সঙ্গে দেখা করলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কথা মুবারক তাকে সবিস্তারে জানালো। সবকিছু শুনে বাযান বলে উঠলো-
وَاللَّهِ مَا هَذَا بِكَلَامِ مَلِكٍ وَإِنِّي لَأَرَى الرَّجُلَ نَبِيًّا
‘এটা দুনিয়াবী কোনো রাজা-বাদশাহর কথা নয়। নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি এই সুমহান ব্যক্তিত্ব মুবারক তিনি সুমহান হযরত নবী-রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হবেন।’ এর একটু পরেই ‘বাযান’ এর নিকট কিসরার পুত্র ‘শীরাওয়াইহ’ এর পত্র এসে পৌঁছলো। তাতে লেখা ছিলো-
‘আম্মা বা’দ... আমি পারস্য শাসক কিসরাকে হত্যা করেছি। শুধুমাত্র পারস্যজাতির প্রতি কৃত তার অন্যায়-অপরাধের শাস্তি বিধানের উদ্দেশ্যেই আমি এ কাজ করেছি। কারণ, সে পারস্য জাতির শরীফ ও সম্ভ্রান্তদের হত্যা, নারীদের বন্দী এবং সম্পদ লুণ্ঠন করার ব্যাপক ও বাধাহীন প্রচলন ঘটিয়েছিলো। যা হোক আমার এই পত্র-পাঠ করে আমার প্রতি তোমার এলাকার জনগণের বাইআত (আনুগত্যের শপথ) গ্রহণ করবে।’
‘বাযান’ শীরাওয়াইহ এর পত্র পাঠ করার সঙ্গে সঙ্গে সেটাকে দূরে ছুঁড়ে মারলো এবং বললো-
إِنَّ هَذَا الرَّجُلَ لَرَسُولٌ فَأَسْلَمَ وَأَسْلَمَتِ الأَبْنَاءُ مِنْ فَارِسَ وَقَرَّرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوْضِعِهِ وَهُوَ أَوَّلُ نَائِبٍ مِنْ نُوَّابِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
‘এই মহান ব্যক্তিত্ব মুবারক তিনি অবশ্যই মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। (এটা বলে সে) সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করলো এবং তার সঙ্গে ইয়েমেনে অবস্থানকারী পারস্যের সকলেই ইসলাম গ্রহণ করে নিলো। এরপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকে উনার স্বীয় স্থানের শাসক নিয়োজিত করলেন। আর সেই হচ্ছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিয়োগকৃত সর্বপ্রথম নায়িব। সুবহানাল্লাহ! (উমদাতুল ক্বারী ৩৫/৩৬৭)
মূলত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রেরিত চিঠি মুবারক উনার সাথে পারস্য শাসক কিসরা বেয়াদবি করার কারণে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তার বিরুদ্ধে বদ দোয়া করলেন এবং সাথে সাথে মহান আল্লাহ পাক তিনি এই বেয়াদবের শাস্তির ব্যবস্থা করলেন। তার রাজ্যসহ তাকে ধ্বংস করে দিলেন। কাজেই যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে জাররা পরিমান বেয়াদবি করবে তাদের ধ্বংস অনিবার্য।
আর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সর্বদাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতিটি আদেশ মুবারক উনার প্রতি সর্বোচ্চ আনুগত্য মুবারক প্রকাশ করেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন। সেটা যতো ঝুঁকিপূর্ণ ও কঠিন হোক না কেন। সুবহানাল্লাহ! (অসমাপ্ত)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফতওয়া: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১১)
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২৭
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২৬
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (৮)
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












