মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে তা’যীম-তাকরীমকারীগণ দুনিয়া ও আখিরাত শাফায়াত মুবারক লাভ করবেন

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৬:৩২

কিতাবে বর্ণিত রয়েছে, পূর্ববর্তী যামানায় একজন প্রতাপশালী বাদশাহ ছিলো। সেই বাদশাহর অধীনে অনেক উঁচু লম্বা অনেক শক্তির অধিকারী এক কুস্তিগীর ছিলো। সেই কুস্তিগীর কুস্তি করতে করতে পর্যায়ক্রমে সে সময়কার যত কুস্তিগীর ছিলো তাদের সবাইকে পরাস্ত করে ফেললো। এমতাবস্তায় বাদশাহ ঘোষণা দিলো যে, বাদশাহর এই কুস্তিগীরের সাথে কেউ যদি কুস্তি করে বিজয়ী হতে পারে তাহলে তাকে এক লক্ষ দিনার (স্বর্ণমুদ্রা) পুরস্কার দেয়া হবে। এ ঘোষণা অনেক দিন চললো দেখা গেলো কোন কুস্তিগীর কুস্তি করতে আসলো না। যদিও কেউ কেউ কখনো কখনো এসেছিলো তারা সকলেই বাদশাহর কুস্তিগীর পালোয়ানের সাথে চোখের পলকে পরাস্ত হয়ে চলে গেছে।
বেশ কিছুদিন পর একজন ব্যক্তি আসলেন কুস্তি প্রতিযোগিতা করার জন্য। যখন সেই ব্যক্তি আসলেন সেই ব্যক্তির চেহারা দেখে মনে হচ্ছে না তিনি কখনো কুস্তি করেছেন। কুস্তিগীরেরা সাধারণভাবে যে প্রকার ছিরত ও ছূরত হয়ে থাকে তেমন কোন লক্ষণ উনার মধ্যে নেই। সেই ব্যক্তি এসে বাদশাহর দরবারে যোগাযোগ করলেন যে, তিনি বাদশাহর পালোয়ানের সাথে কুস্তি করতে চান।
কুস্তির দায়িত্বে যারা ছিলো তারা উনাকে দেখে বললো, আপনার ছিরত-ছূরত দেখে মনে হয় না যে, আপনি কুস্তিগীর। আর বাদশাহর কুস্তিগীর অনেক উঁচু লম্বা শক্তিশালী, কোন কুস্তিগীরই তার সাথে পারেনি। আপনি কি চিন্তা ফিকির করে কুস্তি করতে এসেছেন?
সে ব্যক্তি বললেন, যেহেতু বাদশাহ ঘোষণা দিয়েছেন বাদশাহর কুস্তিগীরকে পরাস্ত করতে পারলে তাকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা দেয়া হবে তাই আমি এসেছি। এখন পরাস্ত হওয়া আর কামিয়াবী হাছিল করা পরের কথা।
তারপর তারিখ ঘোষণা করা হলো, স্থানও নির্র্দিষ্ট করা হলো। অনেক দিন পরে নতুন করে কুস্তি হবে সেজন্য হাজার হাজার, লক্ষ লক্ষ লোকজন জমা হয়ে গেলো। কুস্তির ময়দানে নতুন যে ব্যক্তি এসেছেন তিনি নামলেন অন্যদিকে বাদশাহর পালোয়ানও নামলো।
কুস্তি শুরু হওয়ার পূর্বে সেই বিদেশী যিনি এসেছেন কুস্তি করার জন্য, তিনি এসে বাদশাহর কুস্তিগীরের কানে কানে কিছু কথা বললেন। বাদশাহর পালোয়ান সে ব্যক্তির কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ হয়ে গেলো। সকলে আশ্চর্য হলো যে, এ ব্যক্তি কি বললেন? বাদশাহর পালোয়ান যে প্রদর্শনী করতো এখন চুপ হয়ে গেলো ব্যাপারটা কি? চুপ থেকে তারপর বললো, ঠিক আছে কুস্তি শুরু হোক।
যখন কুস্তি শুরু হলো তখন, বিদেশী ব্যক্তি চোখের পলকে বাদশাহর পালোয়ানকে মাটিতে শোয়ায়ে সিনার উপর উঠে বসলেন। সুবহানাল্লাহ! সকলেই তায়াজ্জুব হয়ে গেলো যে, ব্যাপারটা কি? একবার, দুইবার, তিনবার যখন হয়ে গেলো, তখন ঘোষণা করা হলো বাদশাহর পালোয়ান পরাজিত হয়েছে আর বিদেশী ব্যক্তি কামিয়াবী হাছিল করেছেন। সুবহানাল্লাহ!
বাদশা তায়াজ্জুব হয়ে গেলো ব্যাপারটা কি? আজকে বাদশাহর পালোয়ানের কি হলো, আর এই ব্যক্তি আগেই বা কি বললেন?
কুস্তি শেষ হয়ে গেলো, সেই বিদেশী ব্যক্তিকে এক লক্ষ দিনার দিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ!
এদিকে পালোয়ান বাদশাহকে বললো, সে আর কোন দিন কুস্তি করবে না। যখন পালোয়ান এ কথা বললো তখন বাদশাহর জানার বিষয় হলো কি ব্যাপার সে পরাস্ত হলো কি কারণে?
তখন সেই পালোয়ানের বক্তব্য হলো, কুস্তি শুরু হওয়ার পূর্বে তিনি আমার কানে কানে বলেছেন, তিনি অমুক স্থান থেকে এসেছেন। তিনি একজন আওলাদে রসূল। অর্থাৎ তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একজন সম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! এখন তিনি যে এলাকায় থাকেন তিনি হচ্ছেন সেই এলাকার প্রধান, উনার আরো বংশধর রয়েছেন। তিনি বললেন, উনাদের ব্যবসা বাণিজ্য ছিলো, অবস্থা ভালোই ছিলো। কিন্তু নানান কারণে উনারা আর্থিক অনটনে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন। এমতাবস্থায় সেই ব্যক্তি তিনি শুনতে পেলেন যে, বাদশাহর পালোয়ানের সাথে কুস্তিতে কেউ জয় লাভ করতে পারলে তাকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা দেয়া হবে। তিনি চিন্তা করলেন যে, স্বর্ণ মুদ্রা যদি পাওয়া যায় তাহলে সমস্ত ঋণ পরিশোধ করে উনারা সম্মান ইজ্জতের সাথে অবস্থান করতে পারবেন। সুবহানাল্লাহ! সেই চিন্তা করে তিনি এসেছেন কুস্তি করতে। সুবহানাল্লাহ! তিনি বলেছেন, হে বাদশাহর পালোয়ান! তুমিতো আসলেই অনেক বড় পালোয়ান। তোমার সাথে কেউ কুস্তি করে পারবে না এটাও সঠিক। আমি কোন কুস্তিগীর নই, তবে আমি একজন আওলাদে রসূল। তুমি বড় পালোয়ান ও শক্তিশালী যুবক। কিন্তু একদিন তোমার এই শক্তি সামর্থ্য থাকবে না, তুমি বৃদ্ধ হবে তখন তোমার নামধামও থাকবে না। তবে একটি বিষয় থাকবে অনন্তকাল ধরে, তা হলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে উনার আওলাদকে তা’যীম-তাকরীম করার প্রতিদান। সুবহানাল্লাহ! এখন তুমি কমপক্ষে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে উনার আওলাদকে তা’যীম-তাকরীম করে কুস্তিতে আজ আমার কাছে পরাস্ত হয়ে যাও। তাহলে আমি এক লক্ষ স্বর্ণ মুদ্রা লাভ করবো। আমাদের এলাকায় আমরা যারা আওলাদে রসূল রয়েছি, আমাদের সকলের ইজ্জত সম্মান রক্ষা হবে এবং আমরা সকলেই তোমার জন্য দোয়া করবো। মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা তোমাকে ইহকাল পরকালে কামিয়াবী দান করবেন। সুবহানাল্লাহ!
তখন পালোয়ানের বক্তব্য হচ্ছে আমি এটা শুনে চুপ হয়ে গেলাম। এখন আমি কি করবো? এখন আমার এতো নাম ধাম, প্রভাব প্রতিপত্তি, বাদশাহর সম্মান সারা পৃথিবীতে আমাকে এক নামে চিনে যে আমি সবচেয়ে বড় পালোয়ান। কিন্তু আসলে তো আমার এই শক্তি সামর্থ এবং আমার এই বয়স তো একসময় থাকবে না। এখন যদি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে উনার আওলাদ হিসেবে যিনি পরিচয় দিচ্ছেন উনাকে যদি সম্মান করে আমি পরাস্ত হয়ে যাই, তাহলে আমার নাম ধাম অবশ্যই নষ্ট হবে, বাদশাহও এ ধরনের কাজে দুঃখিত হবে। কিন্তু আমার যে হাক্বীক্বী কামিয়াবী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রেযামন্দী সন্তুষ্টি মুবারক, সে নিয়ামত মুবারক আমি লাভ করতে পারবো। সুবহানাল্লাহ! এ চিন্তা করে আমি স্বেচ্ছায় পরাস্ত হয়েছি। সুবহানাল্লাহ! যার জন্য আমার বক্তব্য, আমি জীবনে আর কখনও কুস্তি করবো না।
এখন বাদশাহর বক্তব্য হলো, কুস্তি করা বা না করা এটা পালোয়ানের ইখতিয়ার। তবে আপনি যে পরাস্ত হলেন, উনি যে আসলেই আওলাদে রসূল তার প্রমাণ কি? তখন বাদশাহর পালোয়ান বললেন, আমি তো সেটা বিশ্বাস করেছি। প্রমাণ চাওয়ার তো কোন সুযোগ নেই। বাদশাহর পালোয়ান সেই রাত্র সেখানে থাকলো। সেই রাত্রেই সে পালোয়ান স্বপ্ন দেখতে লাগলো যে, ‘নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরীফ মুবারক এনেছেন। সুবহানাল্লাহ! তিনি এসে পালোয়ানকে বলতেছেন হে পালোয়ান! সে পালোয়ানের নাম ছিলো জুনাইদ। তুমি আজকে যে কাজটা করেছো, তুমি তোমার দুনিয়াবী সমস্ত সম্মান ইজ্জত, তোমার বাদশাহর সম্মান ইজ্জত সব বিসর্জন দিয়েছো একমাত্র আমার সম্মানার্থে। সুবহানাল্লাহ! সেই ব্যক্তি আসলেই আমার আওলাদ এবং তিনি ঋণগ্রস্ত। তিনি এবং উনার অধীনস্তগণ অত্যন্ত পেরেশানিতে ছিলেন। এখন তুমি যে পরাস্ত হয়ে এক লক্ষ স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করে দিলে, সেজন্য আমি কিন্তু তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ! তুমি তো পালোয়ানদের প্রধান ছিলে। আমি আজ থেকে তোমার লক্বব দিলাম ‘সাইয়্যিদুত ত্বয়িফা’। সুবহানাল্লাহ! আমি তোমাকে সমস্ত দরবেশ আউলিয়া কিরাম উনাদের প্রধান করে দিলাম। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পালোয়ানকে রেযামন্দী সন্তুষ্টির বিষয়টি জানিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। ’ সুবহানাল্লাহ!
পালোয়ান ঘুম থেকে উঠে ইস্তিগফার তাওবা করে প্রতিজ্ঞা করলো জীবনে আর কখনও কুস্তি করবে না। বাদশাহকে বিষয়টা জানানো হলো যে, যিনি আওলাদে রসূল দাবি করেছেন, উনার দাবি সত্য। পালোয়ান যে পরাস্ত হয়ে তার ইজ্জত সম্মান বিসর্জন দিয়েছেন একমাত্র নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে, উনার আওলাদ উনাদের সম্মান করার জন্যে। সুবহানাল্লাহ! তিনি যে মুবারক রেযামন্দি চেয়েছেন, তা তিনি লাভ করেছেন। সত্যিই পালোয়ান পরবর্তী সময় রিয়াজত মাশাক্কাত করে খালিছ ওলীআল্লাহ হয়েছেন। সুবহানাল্লাহ!
-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ৮ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৮ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে