নির্বাচন নিয়ে নির্দেশনা আসলে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী
, ০১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নির্বাচনের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে থেকে নির্দেশনা আসলে সেনাবাহিনী কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সেনা সদরে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
কর্নেল শফিকুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন (ইসি) বা কারও কাছ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে নির্দেশনা আসলে কাজ করবে সেনাবাহিনী।
এদিন সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর বিভিন্ন আভিযানিক কার্যক্রম তুলে ধরেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।
তিনি জানান, চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত ৪ সপ্তাহে সেনাবাহিনী ৩৭টি অবৈধ অস্ত্র ও ১৭৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়া আগস্ট থেকে এ পর্যন্ত ১২ হাজার ১১৯টি হারানো অস্ত্রের মধ্যে সর্বমোট ৯ হাজার ৭২৯টি অস্ত্র ও ৩ লাখ ১০ হাজার ৯৭৫ রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও গত ৪ সপ্তাহে ৮১৩ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সব মিলিয়ে এ পর্যন্ত বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট ১৬ হাজার ৪৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী রয়েছে বলেও জানিয়েছেন কর্নেল শফিকুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)