নির্বাচনে অংশ নেয়ায় ভাতিজার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন সালাম মুর্শেদী
নিজস্ব প্রতিবেদক:
খুলনার রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় ভাইয়ের ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।
গত রোববার রাতে নিজের ফেসবুকে পেজে তিনি এ ঘোষণা দেন।
সালাম মুর্শেদীর ভাতিজা যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে সালাম মুর্শেদী লিখেন, রূপসা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। যেখানে আমার ভ্রাতুষ্পুত্র নোমান ওসমানী রিচি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে। যে প্রার্থীতায় আমি যুগপৎ দুঃখিত।
তিনি আরও উল্লেখ করেন, আমার সামাজিক রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে আমার রাজনৈতিক প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় নোমান ওসমানী রিচি রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়েছে। তার নৈতিক স্খলন ও অসৎ মানসিকতার কারণে আমি তাকে পরিত্যাগ ঘোষনা করি। আমার এই ভ্রাতুষ্পুত্রের সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই। বিষয়টি সুস্পষ্টভাবে জানানোর জন্য ঘোষণাপত্রটি প্রকাশ করলাম।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।