পানিবায়ু অভিঘাতের সময়ে চার লাখ গাছ কাটা আত্মঘাতী ও ক্ষমার অযোগ্য -ন্যাপ
দেশের তিস্তা সেচ প্রকল্পের সংস্কার ও সম্প্রসারণের নামে অন্তত চার লাখ গাছ কাটছে বন বিভাগ। এমন কর্মকা-ের নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলটি বলছে, পানিবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশ এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এমন বাস্তবতায় প্রকল্প সম্প্রসারণের নামে গাছ কাটার সিদ্ধান্ত অন্যায়, আত্মঘাতী ও ক্ষমার অযোগ্য।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সারাদেশের তাপপ্রবাহ এ বছর ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে যখন গাছ কাটা শুধুমাত্র একটা নির্মমতা। যে প্রকল্পটি গ্রহণ করাই জনবান্ধব হয়নি, সেই প্রকল্প যখন পরিবেশের ক্ষতি করে, তখন এটা কয়েক স্তরে ক্ষতিসাধন করে। দেশবাসী মনে করে, এখনই গাছ কাটা বন্ধ করতে হবে। একসঙ্গে কেন এত গাছ কাটা হলো, তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
তারা বলেন, ভয়াবহ তাপপ্রবাহের এমন পরিস্থিতিতে এত গাছ একসঙ্গে কাটা অন্যায়। সেচ খাল সংস্কার ও সম্প্রসারণের নামে এক হাজার চারশ' কোটি টাকার যে প্রকল্প গ্রহণ করেছে সরকার, এর কোনো প্রয়োজন নেই। অপ্রয়োজনে বিপুল অর্থের অপচয় হচ্ছে। এটা কোনো কাজেই আসবে না। এ জন্য আবার গাছগুলো কাটা হচ্ছে। গাছগুলো না কাটলে অর্থের অপচয় করতে পারতো না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।