নিজের স্বাক্ষরে রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছে ট্রাম্প!
, ০১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিলো, সেজন্য মার্কিন রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছে ট্রাম্প। শিগগিরই এ অর্থ তুলবে বলে জানিয়েছে সে।
ক্ষতিপূরণের এই অর্থ দাতব্য কাজের জন্য দিয়ে দেবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে সে।
গত জুমুয়াবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রকি মাউন্ট শহরে রিপাবলিকান পার্টির এক সমাবেশে যোগ দিয়েছিলো ট্রাম্প। সেখানে সে বলেছে, “ঠগের দল ২০২২ সালে আমার বাড়িতে যে অভিযান চালিয়েছিলো, তার ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার চেয়ে আমি একটি মামলা করেছিলাম। সেই মামলার রায় হয়েছে এবং আমি ডলার পাচ্ছি।”
সে বলেছে, “এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমিই মামলা করেছিলাম, আবার এখন প্রেসিডেন্ট হিসেবে আমি নিজেকে ক্ষতিপূরণ দিচ্ছি। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া এই অর্থ ছাড় হবে না। এর কোনও মানে হয়? যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অদ্ভুত ঘটনা ঘটেনি।”
“কয়েকজন আমাকে বলেছে, এই অর্থ যেন আমি নিজের কাছে রেখে দিই। তবে আমি এমনটা করবো না। ক্ষতিপূরণের এই অর্থ আমি জনহিতকর কোনও কাজে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
প্রসঙ্গত, প্রথম মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা অবস্থায় রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগে ২০২২ সালের আগস্ট মাসে ট্রাম্পের মার-আ-লাগো প্রাসাদে অভিযান চালিয়েছিলো এফবিআই। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত হয়েছিলো এ অভিযান। সে সময় বাইডেন ছিলো দায়িত্বে।
এ অভিযানের বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেছিলো ট্রাম্প। সম্প্রতি আদালত ট্রাম্পের পক্ষেই রায় দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












