গাজায় সংযম দেখানোর আহ্বান যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের
, ০১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত আছে। এ জন্য সব পক্ষকে সংযম প্রদর্শন এবং চুক্তির অঙ্গীকার রক্ষা করার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত উইটকফ মিয়ামিতে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা বলে। গত শনিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, গত জুমুয়াবার যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে চার মধ্যস্থতাকারী দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ট্রাম্পের বিশেষ দূত উইটকফের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ১০ অক্টোবর কার্যকর হওয়া সন্ত্রাসী ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ পর্যালোচনা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ওই বৈঠক অনুষ্ঠিত হয় এমন এক প্রেক্ষাপটে, যখন গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত জুমুয়াবার বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেয়া একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হন। এতে করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি গোলাবর্ষণে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৪১১ জনে পৌঁছেছে।
উইটকফ এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, আমরা ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতিটি অংশের প্রতি আমাদের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি এবং সব পক্ষকে তাদের দায়িত্ব পালন, সংযম দেখানো এবং পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের বদলে মাথা নেয়া হবে, সব ক্ষতিপূরণ না নেয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে -আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে প্রথম আঘাত: ইরানের আকাশে স্টেলথ জেট লক্ষ্যবস্তু
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেঙে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা: হতাহত দুই শতাধিক
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইহুদীবাদী ইসরায়েলের গোয়েন্দা তথ্য-কেন্দ্রগুলোও ইরানি হামলার খোরাক - ইসরায়েলি সেনাদের গুপ্ত ও নয়া অবস্থান এবং প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত ‘শক্তিশালী’ সামরিক যানও এভাবেই টুকরা টুকরা হয়ে গেছে যোদ্ধাদের আক্রমণে।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের পাল্টা হামলায় ধ্বংসস্তূপ তেল আবিব
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গবাদি পশু দিচ্ছেন কাশ্মীরি মুসলমানরা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে সমর্থন দিন, পবিত্র কুরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই -লিবিয়ার গ্র্যান্ড মুফতি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)