ভারত কোন ভয়ে শত শত কামিকাজি ড্রোন কিনছে, উদ্দেশ্য কি?
, ০১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতায় নতুন করে নিরাপত্তা শঙ্কায় ভুগছে নয়াদিল্লি, নিরাপত্তা ও আঞ্চলিক সম্পর্কের বিষয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু করেছে ভারত।
চলতি বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে সীমান্ত যুদ্ধের পর এবং একই সঙ্গে বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও কৌশলগত অনিশ্চয়তা বাড়তে থাকায় নয়াদিল্লির উদ্বেগ আরও তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটেই সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য প্রায় ৮৫০টি কামিকাজি বা আত্মঘাতী ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রশ্ন উঠছে, এই বড় পরিসরের সামরিক প্রস্তুতির পেছনে ভারত আসলে কোন আশঙ্কায় ভুগছে এবং এর মূল উদ্দেশ্য কি?
ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগ এখন আর শুধু চীন ও পাকিস্তান কেন্দ্রিক নয়; বরং বাংলাদেশকেও নতুন করে কৌশলগত বিবেচনায় আনতে শুরু করেছে ভারত।
দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত, সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আঞ্চলিক শক্তির প্রভাব-সব মিলিয়ে বাংলাদেশ এখন ভারতের নিরাপত্তা বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল হয়ে উঠেছে।
পাকিস্তানের ক্ষেত্রে ভারতের উদ্বেগ মূলত সামরিক ও নিরাপত্তা কেন্দ্রিক। সাম্প্রতিক যুদ্ধে ড্রোন ও প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশলের ব্যবহার ভারতকে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতের যুদ্ধ হবে স্বল্প সময়ের, দ্রুত সিদ্ধান্ত নির্ভর এবং প্রযুক্তি-নির্ভুল। পাকিস্তানের সামরিক সক্ষমতা ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ভারত নিজেকে আরও প্রস্তুত করতে চাইছে।
অন্যদিকে বাংলাদেশকে ঘিরে উদ্বেগ ভিন্ন মাত্রার। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, অভ্যন্তরীণ অস্থিরতার আশঙ্কা। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল-আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়ের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশ সরাসরি যুক্ত থাকায় নয়াদিল্লি আগাম প্রস্তুতির পথে হাঁটছে।
এই বাস্তবতায় কামিকাজি ড্রোনকে অত্যন্ত কার্যকর অস্ত্র হিসেবে বিবেচনা করছে ভারত। তবে ভারতের এই উদ্যোগ নিয়ে দক্ষিণ এশিয়ায় উদ্বেগও বাড়ছে। নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করে, শত শত কামিকাজি ড্রোন কেনার সিদ্ধান্ত আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও উসকে দিতে পারে। এতে প্রতিবেশী দেশগুলোও নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে উদ্যোগী হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












