সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

নিকট অতীতে খেজুরের গুড় রপ্তানী হতো। কিন্তু অবহেলায় অনাদরে অনাচারে কমে যাচ্ছে খেজুর গাছের সংখ্যা।

খেজুর গাছ বৃদ্ধিতে অতি সহজে গ্রাম বাংলার সমৃদ্ধি বাড়বে ইনশাআল্লাহ।
এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, রাত ১১:০৯
নিকট অতীতে খেজুরের গুড় রপ্তানী হতো।  কিন্তু অবহেলায় অনাদরে অনাচারে কমে যাচ্ছে খেজুর গাছের সংখ্যা।
সম্মানিত দ্বীন ইসলামে অন্যান্য ফলের তুলনায় খেজুরকে অধিক মর্যাদা দেওয়া হয়। এ সূত্র ধরে, পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক তিনি সাতটি ফলের (খেজুর, আঙ্গুর, ডালিম, বরই, ডুমুর, যয়তুন এবং কলা) কথা উল্লেখ করেছেন; তার মধ্যে খেজুরকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা পবিত্র কুরআন শরীফে বিভিন্ন পবিত্র সূরা শরীফে ২৬ বার খেজুরের কথা বলা হয়েছে। বিশেষ করে পবিত্র সূরা আনআম শরীফ উনার ৯৯নং আয়াত শরীফ এবং পবিত্র সূরা র্মাইয়াম শরীফ উনার ২৩নং আয়াত শরীফে খেজুর ও খেজুরের উপকারিতার কথা বর্ণনা করা হয়েছে। তা ছাড়া নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রতিদিন সকালে খেজুর দিয়ে নাশতা করতেন এবং তিনি আজওয়া খেজুরের ওপর খুব গুরুত্ব দিতেন। আর একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে, পবিত্র কুরআন শরীফ প্রথম লেখা হয় এই খেজুরপাতায়। সত্যি কথা বলতে কি, খেজুর মুসলমানদের কাছে একটি পবিত্র ফল বিধায় তারা রোযা শেষে ইফতারির প্রাক্কালে এই খেজুরকে অধিক প্রাধান্য দিয়ে থাকেন।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সর্বপ্রথম আন্তর্জাতিক খেজুর সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এ সম্মেলনে সিদ্ধান্ত গৃহীত হয় যে, জাতিসংঘের উদ্যোগে খেজুর উৎপাদন ও উন্নয়নসংক্রান্ত বিশেষ কর্মসূচি নেওয়া হবে। এক্ষেত্রে খাদ্য ও কৃষি সংস্থার বাণিজ্যিক ব্যবহার ও মানদন্ডবিহীন খেজুর তদারকি করবে।
খাদ্য ও কৃষি সংস্থার হিসাব মতে বাংলাদেশে প্রায় ৬৮.১০ বর্গকিলোমিটারে খেজুর গাছ জন্মে এবং এই গাছের সংখ্যা ১০ কোটিরও অধিক।
বাংলাদেশের প্রায় সব অঞ্চলে এবং ভারতের কিছু অঞ্চলে খেজুরের গুড় পাওয়া যায়। এক সময় এ খেজুরের রস থেকে চিনি তৈরি করা হতো। বৃহত্তর যশোর ও ফরিদপুর জেলা, নদীয়া জেলার কিছু অংশ, বশিরহাট ও সাতক্ষীরা মহকুমায় এবং চব্বিশ পরগনায় ব্যাপকভাবে খেজুর গাছের চাষ হতো। এখনও এসব এলাকাতেই খেজুরের গুড় বেশি উৎপাদিত হয়। ১৯৪০-এর দশকের প্রথম দিকে চবিবশ পরগনার হাওড়া, মেদিনীপুর এবং ফরিদপুর জেলাগুলিতে এ শিল্পের দ্রুত প্রসার ঘটে। তৎকালীন সময়ে প্রতি বছর মোট ১,০০,০০০ টন গুড় উৎপাদিত হতো। ১ বিঘা জমিতে ১০০টি গাছ লাগানো যায়। সাত বছরের মধ্যে গাছগুলি ফল ও রস সংগ্রহের উপযোগী হয় এবং ত্রিশ/চল্লিশ বছর পর্যন্ত ফলন দেয়।
কয়েক বছর আগেও শীত মৌসুমে খেজুর রসকে ঘিরে গ্রামীণ জনপদে শুরু হতো উৎসবমুখর পরিবেশ। রসের পাশাপাশি হাটবাজারে বিক্রি হতো খেজুর রসের সুস্বাদু ঝোলা ও পাটালি গুড়। প্রতি বছর প্রকৃতিতে শীত জেঁকে বসার সঙ্গে সঙ্গে গুড়ের ম-ম গন্ধে ভরপুর থাকত কৃষকের বাড়ির আঙিনাসহ হাটবাজার। এ রস ও গুড় দিয়ে পাড়া-মহল্লায় তৈরি হতো নানা ধরনের পিঠা-পায়েস। দিন দিন এসব স্মৃতি হারিয়ে যাচ্ছে।
গাছিরা জানায়, নগদ টাকার লোভে অনেকে ইটভাটায় জ্বালানি হিসেবে খেজুর গাছ বিক্রি করে। এতে দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোয় ব্যাপক হারে কমেছে খেজুর গাছের সংখ্যা। এছাড়া কনকনে শীতের ভেতর খেজুর গাছ কেটে রস সংগ্রহ করার কষ্ট না করার প্রবণতা, দক্ষ গাছির সংখ্যা কমে যাওয়া, গাছিদের পেশা বদল, খেজুর গাছের পরিবর্তে লাভজনক ফসল আবাদ, বাজারে কম দামে ভেজাল গুড়ের আধিক্য থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খেজুর গুড় উৎপাদন কমছে। বিশেষজ্ঞদের মতে, এভাবে চলতে থাকলে ঐতিহ্যবাহী খেজুর গুড় বিলুপ্ত হয়ে যাবে। তারা খেজুরের রস সংগ্রহের আধুনিক পদ্ধতি উদ্ভাবনে গবেষণায় জোর দেয়ার পাশাপাশি খেজুর গাছ রোপণের প্রকল্প গ্রহণের তাগিদ দিয়েছে।
পাঁচ বছর আগেও নড়াইল জেলায় বাণিজ্যিকভাবে এক হাজার টন খেজুর গুড় ও পাটালি উৎপাদন হলেও বর্তমানে উৎপাদনের লক্ষ্যমাত্রা শূন্যের কোটায় নেমে এসেছে। বর্তমানে এক কেজি খেজুর গুড় ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসেবে পাঁচ বছর আগে নড়াইল জেলা থেকে প্রতি মৌসুমে অন্তত ৩০ কোটি টাকার খেজুর গুড় ও পাটালি বিক্রি হতো। এদিকে খেজুর রস ও গুড়ের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে পথে-প্রান্তরে, মাঠেঘাটে বেশি করে খেজুর গাছ রোপণ এবং রক্ষণাবেক্ষণে কৃষি মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করছেন গাছি, পরিবেশবিদ ও প্রকৃতিপ্রেমীরা।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৬ সালে এ জেলায় ১০০ হেক্টর জমিতে খেজুর গাছ ছিল। ওই বছর বাণিজ্যিকভাবে ৯১২ টন গুড় উৎপাদন হয়েছিল। বর্তমানে জেলায় কত হেক্টর জমিতে খেজুর গাছ আছে তার কোনো হিসাব দিতে পারেনি কৃষি বিভাগ। এমনকি চলতি মৌসুমে গুড় ও পাটালি উৎপাদনেরও কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি।
লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের গাছি জামাল শেখ (৫৮) বলেন, একসময় তিনি প্রতি মৌসুমে তিন-সাড়ে ৩০০ খেজুর গাছ থেকে রস আহরণ করতেন। এখন আর আগের মতো যেখানে-সেখানে খেজুর গাছ নেই। এ বছর ৬০টি খেজুর গাছ তুলেছেন (রস উপযোগী) তিনি। কয়েক সপ্তাহ হলো গাছে রস আসতে শুরু করেছে। আগে অনেক রস হতো সেই রস দিয়ে গুড় ও পাটালি বানিয়ে স্থানীয় হাটবাজারে বিক্রি করতেন তিনি। এখন গাছ কমে গেছে, তাই রসও কম হয়। গত তিন বছর যাবত গুড় বানানোর মতো এত বেশি রস হয় না।
মাগুরা জেলার বিভিন্ন এলাকার গাছিদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় গ্রামাঞ্চলে অনেক খেজুর গাছ থাকলেও কালক্রমে সেগুলো কেটে ফেলা হয়েছে বিভিন্ন রকম চাহিদার প্রয়োজনে। জ্বালানি কাঠ ও কয়লার তুলনায় সস্তা হওয়ায় ইটভাটায় বিশেষ চাহিদা রয়েছে খেজুর গাছের। ইটভাটার চাহিদা মেটাতে মাগুরার বিভিন্ন অঞ্চল থেকে অধিকাংশ খেজুর গাছই কাটা পড়েছে। এছাড়া খেজুর রস সংগ্রহ পেশার সঙ্গে জড়িতরা পেশা বদলে অন্য পেশা বেছে নিচ্ছেন।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ জানায়, মাগুরায় এখনো ৫০ হাজারের অধিক খেজুর গাছ রয়েছে। গাছ বড় হওয়া ও গাছির অভাবে বেশির ভাগ গাছ থেকেই রস সংগ্রহ করা হচ্ছে না।
যশোর আঞ্চলিক কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলার আট উপজেলায় মোট ১৬ লাখ ৪১ হাজার ১৫৫টি খেজুর গাছ রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৪৯ হাজার ৯৫৫টি গাছে রস হয়ে থাকে, যা থেকে ৫ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ২৫০ লিটার রস পাওয়া যায়। আর গুড় তৈরি হয় ৫২ লাখ ৪৯ হাজার ৩২৫ কেজি। যার বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা। এর সঙ্গে ১৩ হাজার ১৭৩ কৃষক পরিবার সম্পৃক্ত।
চুয়াডাঙ্গা জেলায় উৎপাদিত উৎকৃষ্টমানের খেজুরের গুড়ের চাহিদা রয়েছে দেশজুড়ে। শীতের চার মাস গাছিরা প্রতিদিন সকালে খেজুর গাছের রস থেকে গুড় তৈরি করে। জেলার চারটি উপজেলায় চলতি মৌসুমে ২ লাখ ১৩ হাজার ১৫০টি খেজুর গাছ থেকে সাড়ে ১৫ কোটি টাকা মূল্যের ২ হাজার ৪৫০ টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ঝিনাইদহের গাছিরা জানায়, কনকনে শীত উপেক্ষা করে গাছ থেকে রস সংগ্রহ করে বাড়িতে আনতে হয়। এরপর গৃহিণীরা অনেক কাঠখড়ি পুড়িয়ে গুড় তৈরি করে। ফলে বর্তমান সময়ে মানুষ আর গুড় তৈরির মতো কঠোর পরিশ্রম করতে চায় না। ফলে দিনে দিনে গাছের সঙ্গে গাছিও কমে যাচ্ছে।
একসময় দেশের চাহিদা মিটিয়ে ইউরোপসহ বিশ্বের অনেক দেশে খেজুরের গুড় রফতানি হতো। এজন্য সরকারি-বেসরকারি উদ্যোগে বেশি বেশি খেজুর গাছ রোপণ করা প্রয়োজন এবং গাছিদের প্রশিক্ষণের মাধ্যমে খেজুরের রসের ঐতিহ্য ফিরিয়ে আনা দরকার। স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও কঠোর নজরদারির অভাবে ইটের ভাটায় অবাধে খেজুর গাছসহ ফলবান বৃক্ষ পোড়ানোর কারণে খেজুর বৃক্ষের বিরাট অংশ উজার হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় হয়তো খেজুর রসের ঐতিহ্য হারিয়ে যাবে। খেজুরের রসের পিঠা পায়েস তখন শুধুই স্মৃতির রোমন্থন হয়ে বেঁচে থাকবে। এজন্য খেজুর গাছ যাতে আমাদের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সেজন্য পরিকল্পিত উপায়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে এ গাছের সংখ্যা বাড়াতে হবে এবং এর অর্থনৈতিক গুরুত্ব, ঐতিহ্য ও বাণিজ্যিক সম্ভাবনাকে বিবেচনা করে একে বাঁচিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ।

-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সমাজের স্বার্থে এদেশে বিধর্মীদের রীতি-নীতির সংশোধন করা হোক বিধর্মী জাতির মধ্যে বিধবা বিবাহ নিষিদ্ধ। অতি অল্প বয়সে বিধবা হলে একটা বিধর্মী নারীর বাকী জিন্দেগীটা যে কত দুর… ৫ দিন আগে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ সকল অসামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে হবে কথিত সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের মোহে পড়ে ‘নতুন জীবনের’ স্বপ্ন দেখেছিল কুমিল্লার পুলিশ লাইন্স সরকারি প্রা… ৯ নভেম্বর, ২০২৬ মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলাতেই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন। (পূর্ব প্রকাশিতের পর) এ বিষয়টি সম্পর্কে দেশবাসীর বিস্তারিত কোনো ধারণা ছিল না। তবে ২০১০ সালের ডিসেম্বর মাসে উই… ৪ নভেম্বর, ২০২৬ মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলায়ই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন। তৎকালীন বাংলায় অনেক বিখ্যাত মাদরাসা, ‘মাদরাসা-বাড়ি’ ও ‘দরস-বাড়ি’ (অর্থাৎ স্কুল ও কলেজ; ‘দরস’ মানে পাঠ বা শি… ৩ নভেম্বর, ২০২৬ এখন জাপানের অর্থায়নে মাতারবাড়ীতে যে সমুদ্র বন্দর হচ্ছে তার সুফল-সমৃদ্ধি নিবে ভারত। দেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৯ সালে। শুরুতে পরিকল্পনায় ছিল কক্সবাজারের সোনাদিয়া … ২ নভেম্বর, ২০২৬ কুরবানির রক্তে পরিবেশ দূষণের রব, পূজার মূর্তি ফেলা নিয়ে পরিবেশবাদীদের নীরবতা কেন? ইসলামি মূল্যবোধ, দ্বীনি অধিকার ও পরিবেশ রক্ষার প্রশ্নে দ্বৈতনীতি কেন? কুরবানির ঈদে পশুর রক্ত বৃষ্টির পানিতে মি… ১ নভেম্বর, ২০২৬ শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না রাশিয়ায় কমুনিস্টরা ক্ষমতা দখল করেই প্রথম যে কাজটি করেছিলো সেটি ছিলো- সম্পূর্ণ শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন।… ৩১ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই। ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। ১৪৫ কোটির বেশি মানুষের বসতি নিয়ে আফ্রিকা বিশ্বের দ্বিতীয় জনবহুল মহাদেশ এবং খুব দ্রুতই এটি পৃথিবীর সর্ববৃহৎ ক… ২৮ অক্টোবর, ২০২৬ মুসলমানরা কি তাদের ক্বিবলা পরিবর্তন করে ফেললো!! পবিত্র কা’বা শরীফের দিকে ফিরে নামায পড়তে হয়। অন্য কোনো দিকে ফিরে হাজার হাজার রাকায়াত নামায পড়লেও নামায আদা… ২৭ অক্টোবর, ২০২৬ মাদরাসা শিক্ষার উপর ভিত্তি করেই ছড়িয়েছে জ্ঞান-বিজ্ঞানের আলো। নাস্তিক ইসলামবিদ্বেষীরা মাদরাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কটূক্তি করে বলে থাকে, মাদরাসায় নাকি জ্ঞান-বিজ্ঞান চর্চা… ২৫ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৪) এখানে একটি প্রশ্ন তারা করতে পারে- সেটা হলো- এই ৯৫ মিলিয়ন ডলার লোকসান হলেও টার্মিনালটি আধুনিক হবে ও সক্ষমতা বা… ২৪ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩) রেভিনিউ শেয়ারিং বা আয় বণ্টন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গড় টার্মিনাল আয়ের ওপর নির্ভর করে প্রতি কনটেইনারের জ… ২১ অক্টোবর, ২০২৬