‘নারীকে অতিমর্যাদা দিতে গিয়ে অবমূল্যায়ন করা হয়’
সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেসকাত উদ্দিন বলেছেন, পৃথিবীর অনেক দেশেই নারীদের প্রকৃত মর্যাদা নিয়ে আলোচনা হয় না। বরং নারীকে অতিমর্যাদা দিতে গিয়ে অবমূল্যায়ন করা হয়। এবং অনেক ক্ষেত্রে অবমাননা করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) এব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. এএনএম মেসকাত উদ্দিন বলেন, আমাদের শিক্ষা হচ্ছে নারীর প্রকৃত স্থান কোথায়, নারীর মূল্যায়ন কীভাবে হবে এবং আমাদের সমাজে কীভাবে অবদান রাখছে এবং কোন আসনে তাকে স্থান দেয়া উচিত, কোন আসনে তাকে অধিষ্ঠিত করা উচিত। সারা পৃথিবীতেই নারীদের এসব নিয়ে আলোচনা হচ্ছে। বছরের একদিন নারী দিবস কিন্তু নারীদের সম্মান করতে হবে সারা বছর।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।