দেশে দখল ও সিলেকশনের রাজনীতি চলছে -আমির খসরু
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে দখল ও সিলেকশনের রাজনীতি চলছে। আইনজীবীদের ভোট হচ্ছে, ওখানে দখল করার কী আছে? সারা দেশে জনগণের ভোট তো দখল হয়ে গেছে। এখন আইনজীবীদের ভোটও দখল করতে হবে। গতকাল জুমুয়াবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ধর্ষণের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, এমন কোন দিন, সপ্তাহ এবং মাস নাই যে বাংলাদেশের নারীরা ধর্ষণের শিকার হচ্ছে না। ক্ষমতাসীনরা জড়িত থাকায় এই ধর্ষণের বিচার ও তার প্রয়োগ দেখা যায় না। তাদের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-নেত্রীরা এতে জড়িত।
এ বিষয়ে যারা নারীবাদী হিসেবে পরিচয় দেন তারাও খুব একটা সোচ্চার হচ্ছেন না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।