রাজস্ব আদায় নিয়ে নেতিবাচক ধারণার জন্য দায়ী কবি-সাহিত্যিকরা -এনবিআর চেয়ারম্যান
, ২৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ আশির, ১৩৯১ শামসী সন , ০৯ মার্চ, ২০২৪ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজস্ব আদায় নিয়ে নেতিবাচক ধারণার জন্য দায়ী কবি-সাহিত্যিকদের দায়ী করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম।
বৃহস্পতিবার রাজশাহীতে সার্কিট হাউস সম্মেলন কক্ষে 'উন্নয়নের জন্য রাজস্ব' বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
এনবিআর চেয়ারম্যান রাজস্ব দিতে জনগণের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ ব্যাখ্যা করে বলেন, সরকার ক্ষুদ্র, মাঝারি ও ভারি শিল্পে এবং উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে। পাশাপাশি "বাংলাদেশে তৈরি" ধারণার বিকাশ করা হবে।
'বাজারে যখন যাই দেখা যাই, সব পণ্য মেড ইন চায়না, মেড ইন মালয়শিয়া, মেড ইন থাইল্যান্ড, মেড ইন ইন্দোনেশিয়া। আমাদের মার্কেটকে পুঁজি করে অন্য দেশ তাদের জিডিপি উন্নত করছে। এটা হতে দেওয়া যায় না। আমাদের বাজারে শুধু আমাদের পণ্য থাকবে,' বলেন তিনি।
তিনি বলেন, 'সামন্ত রাজাদের আমল থেকে রাজস্ব সম্পর্কে একটা নেতিবাচক ধারণার প্রচলন আছে। সামন্ত রাজারা রাজস্ব আদায় করত, তখন থেকেই একটা নেতিবাচক ধারণা চলে আসছে। এর জন্য অনেকটা দায়ী আমাদের লেখক, কবি, সাহিত্যিক, নাট্যকাররা। কারণ তারা প্রতিবারই দেখিয়েছেন যে সামন্ত রাজারা জোর করে কর আদায় করে। যে কারণে আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে রাজস্ব দেওয়া মানেই রাজার অত্যাচার, রাজার জুলুম।'
'কিন্তু কখনো আমাদের মাথায় চিন্তা আসেনি যে, কর দিয়ে রাজা কী করে। সিনেমায় দেখা যায়, রাজা কর আদায় করে চকচকে পোশাক পরে, মদ খায়, নাচ দেখে। কিন্তু এটা কেউ দেখে না, রাজ্য রক্ষা কে করে, বহিঃশত্রুর আক্রমণ থেকে রাজ্য রক্ষা কে করে, ভেতরের চোর-ডাকাত থেকে প্রজাদের রক্ষা করে কে, রাস্তাঘাট কে বানায়, পুকুর খনন কে করে, পানির ব্যবস্থা কে করে। এই কাজগুলো রাজাকে করতে হয়। এটা ব্যক্তি করতে পারে না। এর জন্য রাজার অর্থ দরকার হয়,' বলেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)