নামের মিলে গ্রেপ্তার অন্য নারী, পুলিশের ভুলে ভাঙছে সংসার
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু বাগবাড়ী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম। একই ইউনিয়নের পূর্ব চান্দঘাট গ্রামের আজিজুল ইসলামের মেয়ে শারমীন আক্তার ওরফে মমতাজ। শারমীনের স্বামীর নাম সেকেন্দার আলী।
ঋণখেলাপের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বাগবাড়ীর মমতাজের বিরুদ্ধে। অথচ পুলিশ পূর্ব চান্দঘাটের মমতাজ ডাক নামের শারমীনকে গ্রেপ্তার করে সন্তানসহ রাতভর থানায় আটকে রাখে। এমনকি অন্য একজনকে তার স্বামী বলেও দাবি করে পুলিশ। পরদিন আদালতে চালান দেওয়া হয়। বিচারক অবশ্য তাকে জামিন দিয়েছে।
এদিকে এ ঘটনায় শারমীনের সংসারে ভাঙন দেখা দিয়েছে। স্বামী সেকেন্দার আলী এখন তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। খরচ দেওয়াও বন্ধ করে দিয়েছে। পুলিশের ভুলে শারমীনের সংসার এখন ভেঙে যাওয়ার উপক্রম।
এ ঘটনায় আইনজীবীর মাধ্যমে এসআই রবিউলের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন শারমীন। আইনজীবী পলাশ কান্তি নাগ বলেছে, নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন, ২০১৩-এ হয়রানিমূলক গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ আছে। এ আইনে তাদের বিরুদ্ধে মামলা রেডি করা আছে। বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।