সভাপতির বড় স্ত্রী প্রধান শিক্ষক, থাকে ঢাকায়, প্রক্সি দেয় ছোট স্ত্রী
, ৩০ জুন, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
জামালপুর সংবাদদাতা:
দেওয়ানগঞ্জের ছাবেদা চাঁন ম্যানেজিং (পরিচালনা) কমিটির সভাপতির বড় স্ত্রী প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। তবে অভিযোগ উঠেছে তিনি কর্মস্থলে উপস্থিত থাকেন না, তাই সভাপতির ছোট স্ত্রী দেন প্রক্সি। প্রধান শিক্ষক ঢাকায় থাকেন, কালেভদ্রে আসেন এলাকায়। এ কারণে শিক্ষার্থীরা নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরিবর্তে যিনি প্রক্সি দিচ্ছেন, তাকেই প্রধান শিক্ষক হিসেবে চেনে শিক্ষার্থীরা।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক লাভলী আক্তার বলেন, ‘আমি ঢাকায় বসবাস করি। প্রধান শিক্ষক পদে অন্য কেউ প্রক্সি দেওয়ার বিষয়টি সঠিক নয়। প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত না হলেও যখন কাজ থাকে, তখন ঠিকই বিদ্যালয়ে যাই।’
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুসলিমা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। আমি প্রধান শিক্ষক পদে প্রক্সি দিই না। তবে প্রধান শিক্ষক কোনো কারণে অনুপস্থিত থাকলে, সেদিন নিয়মানুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে হয়। এতেই আমি প্রধান শিক্ষক পদে আসীন হয়ে গেলাম, এটা নয়। মূলত আমি সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত।’
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছামিউল আলম ছামু বলেন, ‘আমি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। আমার বড় স্ত্রী লাভলী আক্তার বিদ্যালয়টির প্রধান শিক্ষক। সে ঢাকায় বসবাস করে। প্রতি সপ্তাহেই সে বিদ্যালয়ে হাজির হয়। আমি নিজেও তো একটি কলেজে শিক্ষকতা করি। কই আমাকে তো প্রতিদিন কলেজে যেতে হয় না। আমার স্ত্রী তো মাঝেমধ্যেই ঢাকা থেকে বিদ্যালয়ে আসে। এ ছাড়া প্রধান শিক্ষকদের তো প্রতিদিন বিদ্যালয়ে আসা লাগে না। এতে তো দোষের কোনো কিছু দেখছি না। মূলত রাজনৈতিক প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
দেওয়ানগঞ্জ থেকে অন্যত্র বদলিপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রধান শিক্ষক লাভলী আক্তার এলাকায় থাকেন না। সহকারী প্রধান শিক্ষক মুসলিমা খাতুন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। বিষয়টি আমি যখন অবগত হয়েছি, ততক্ষণে আমার বদলির আদেশ হয়েছে। এ কারণেই ওই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমার পক্ষে সম্ভব হয়নি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)