কমলার খোসা হার্টের জন্য ভালো, বলছে গবেষণা
নিজস্ব প্রতিবেদক:
কমলা সুগন্ধযুক্ত এবং রসালো ফল। এটি টক-মিষ্টি উভয় স্বাদেরই হয়। তবে কমলার খোসাও যে নানা কাজে উপকারী সেটা অনেকেরই জানা নেই।
গবেষণায় দেখা গেছে যে মাত্র ১ টেবিল চামচ কমলার খোসা প্রতিদিনের ১৪% ভিটামিন সি সরবরাহ করে- যা ফলের ভেতরের অংশের তুলনায় প্রায় ৩ গুণ বেশি। একই পরিবেশন ফলের তুলনায় প্রায় ৪ গুণ বেশি ফাইবার দেয়।
কমলার খোসা আপনার কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উল্লেখযোগ্যভাবে উপকার করতে পারে। গবেষণায় দেখা গেছে যে, কমলার খোসার নির্যাস হৃদরোগের সঙ্গে সম্পর্কিত ক্ষতিকারক রাসায়নিকের উৎপাদনকে বাধা দিতে পারে।
কিছু অন্ত্রের ব্যাকটেরিয়া কার্ডিওভাসকুলার রোগের বিকাশে সহায়তা করে। হজমের সময় নির্দিষ্ট পুষ্টি গ্রহণ করে অন্ত্রের ব্যাকটেরিয়া ট্রাইমেথাইলামাইন এন-অক্সাইড (টিএমএও) তৈরি করে। টিএমএও- এর মাত্রা ভবিষ্যতে কার্ডিওভাসকুলার রোগের পূর্বাভাস দিতে সাহায্য করতে পারে।
সর্বশেষ গবেষণার ফলাফল অনুসারে, কমলার খোসার নির্যাস উপকারী ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ - টিএমএও এবং ট্রাইমেথাইলামাইন উৎপাদন কমাতে সাহায্য করতে পারে। তাই কমলার খোসা ফেলে না দিয়ে তা আপনার খাবারের তালিকায় যুক্ত করতে পারেন। কমলার খোসা শুকিয়ে এয়ার টাইট বক্সে সংরক্ষণ করতে পারেন কিংবা গুঁড়া করেও রাখতে পারেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।