নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মায়ানমার সীমান্তের ৪৪, ৪৫, ৪৬, ৪৮ ও ৪৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের বিপরীতে প্রচ- গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত জুমুয়াবার (২৫ জুলাই) রাত থেকে আজ গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ১১টা পর্যন্ত চাকঢালা সীমান্ত পয়েন্টগুলোতে গোলাগুলির ঘটনা ঘটে।
সীমান্তবর্তী এলাকায় মায়ানমার সরকারি বাহিনীর দৃশ্যমান উপস্থিতি না থাকলেও, অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষের কারণে গোলাগুলির ভয়াবহ শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন সীমান্তের কাছাকাছি বসবাসরত একাধিক স্থানীয় বাসিন্দা।
স্থানীয়রা জানান, মায়ানমারে বর্তমানে সক্রিয় বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে আরও কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ একজোট হয়েছে। এই গ্রুপগুলোকে মায়ানমারের জান্তা বাহিনী নানাভাবে সহযোগিতা দিচ্ছে বলেও দাবি করছেন অনেকে। ফলে সংঘাতের মাত্রা বেড়ে যাচ্ছে এবং সেই অভিঘাত সরাসরি বাংলাদেশ সীমান্তের মানুষকে নাড়া দিচ্ছে।
সীমান্তের ঘুমধুম, দৌছড়ি ও আশপাশের জনপদের মানুষজন এই অস্থিরতার মাঝে দিনযাপন করছেন।
গোলাগুলির শব্দে শিশু ও বৃদ্ধদের মাঝে আতঙ্ক আরও বেশি লক্ষ্য করা গেছে।
একাধিক সূত্র বলছে, সংঘর্ষটি মূলত বিদ্রোহীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব হলেও, জান্তা বাহিনীর প্রত্যক্ষ সমর্থন থাকা গ্রুপগুলো আরাকান আর্মিকে দমনে একত্রিত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘কক্সবাজার ৩৪বিজিবির অধীন চাকঢালা সীমান্ত পিলার এলাকায় ওপারে মায়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শুনতে পেরেছি। শনিবার সকাল ১১টার দিকে একটি গুলির খোসা বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে ওই এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’
তিনি জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের প্রতি ধৈর্য ও সচেতনতা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












