নেতারা মনে করে, যত বেশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তত বেশি উন্নয়ন
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বুয়েটের সাবেক অধ্যাপক ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম. ফিরোজ আহমেদ। জীবনের দীর্ঘ সময় ধরে পরিবেশ নিয়ে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং নীতিগত পরামর্শ দিয়ে গেছেন তিনি। পদ্মা ও যমুনা সেতু নির্মাণের সময় ছিলেন পরিবেশগত বিশেষজ্ঞ।
এক সাক্ষাতকারে ফিরোজ আহমেদ বলেন, হানিফ ফ্লাইওভারের সময় বুয়েটের গবেষণায় প্রমাণ হয়, এতে যানজট কমবে না। আরও খারাপ হবে। আমি তখন বুয়েটে ছিলাম। আওয়ামী লীগ সরকার এসে কাউকে জিজ্ঞেস না করেই ফ্লাইওভার করেছে। কিন্তু এখন কী যানজট কমেছে?
তিনি আরও বলেন, এই যে সবাই ভাবে ফ্লাইওভার বাড়াতে হবে। জেলা শহরের মানুষও চায়। ওপর দিয়ে গাড়ি চালানোই উন্নয়ন মনে হয়। কিন্তু এটা দূষণ বাড়াচ্ছে।
ফিরোজ বলেন, আমাদের দেশে উন্নয়ন মানেই মনে করা হয় শহরে শুধু ফ্লাইওভার বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানানো। রাজনীতিবিদরা মনে করে এটাই উন্নয়নের প্রতীক। কিন্তু আমি এটিকে নেতিবাচক হিসেবে দেখি। শহরের ভেতরে এসব উঁচু রাস্তা পরিস্থিতি আরও খারাপ করে তুলছে। যত উঁচু রাস্তা হয়, ধুলা তত বেশি ওপরে উড়ে গিয়ে বাতাসে মিশে যায়, ফলে বায়ুদূষণ আরও বাড়ে।
ঢাকাকে বিকেন্দ্রীকরণ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটা শহর যদি হাসপাতাল, কর্মসংস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা প্রশাসনিক ভবন জেলা শহর স্বয়ংসম্পূর্ণ হতো তাহলে ঢাকায় এত চাপ পড়ত না। পরিবেশেরও এত বিপর্যয় হতো না। ঢাকায় কেয়ারিং ক্যাপাসিটির দ্বিগুণ মানুষ থাকে। আমাদের দরকার স্ট্যাবল এবং শক্ত সরকার। অন্যান্য শহর যতক্ষণ পর্যন্ত না তাদের প্রয়োজন পূরণ করবে, ততক্ষণ মানুষ ঢাকায় আসতে থাকবে। আর ঢাকার পরিবেশ বিঘœ হতে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)