পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের গোলাগুলি, নিহত ৪
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দুর্গম পাহাড়ে উপজাতি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী দুই সন্ত্রাসী গ্রুপের পক্ষের গোলাগুলিতে মারা পড়েছে ৪ জন। বিচ্ছিন্নতাবাদী উপজাতি প্রসিত খীসার নেতৃত্বাধীন সন্ত্রাসবাদী গ্রুপ ‘ইউপিডিএফ’ এবং আরেক বিচ্ছিন্নতাবাদী উপজাতি সন্তু লারমার নেতৃত্বাধীন সন্ত্রাসবাদী গ্রুপ ‘জেএসএস’ মধ্যে বন্দুকযুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গত জুমুয়াবার রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালা উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এলাকাটি অতি দুর্গম হওয়ায় ঘটনাটি জানা যায় গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ প্রসিত গ্রুপের সামরিক শাখা গণমুক্তি ফৌজ বা পিপলস লিবারেশন আর্মির কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এবং জেএসএসের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জনের আরেকটি সন্ত্রাসী দলের মধ্যে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ হয়। এতে ইউপিডিএফের চার সন্ত্রাসী নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)