নবাবগঞ্জে কালের সাক্ষী ভাঙ্গা মসজিদ
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
নবাবগঞ্জে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৪শ’ বছরের পুরাতন এই মসজিদটি। মোঘল আমলের মসজিদটি শাহী মসজিদ ও ভাঙ্গা মসজিদ নামে পরিচিতি পেয়েছে। সদর উপজেলা থেকে ৭ কিলোমিটার দূরেই রয়েছে নতুন বান্দুরা শাহী মসজিদ অথবা ভাঙ্গা মসজিদ। যা বান্দুরায় ইছামতি নদীর পূর্ব বাঁকে অবস্থিত।
তিন গম্ভুজ বিশিষ্ট মসজিদটি প্রায় ৫০ শতক জমির উপর অবস্থিত। ১৬৫ ফুট উচু মিনার নির্মাণ করা হয়েছে, মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। মিনারটি ঢাকা দক্ষিণের সবচেয়ে বড় মিনার বলেই মনে করা হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রত্যেকদিনই মুসল্লিরা ইবাদতের জন্য এখানে আসেন। প্রতি জুমুয়াবারে পার্শ্ববর্তী এলাকা, মানিকগঞ্জ, দোহার, কেরাণীগঞ্জসহ আশপাশের সব থানা থেকেই হাজারও মুসল্লির সমাগম ঘটে।
মসজিদটি নিয়ে বিভিন্ন ঘটনা প্রচার হয়েছে বিভিন্ন সময়ে। অনেকের জোর বিশ্বাস মসজিদটি গায়েবী। মাটির নিচ থেকে উঠে এসেছে মসজিদের মূল ভবনটি। স্থানীয়রাও এমনটাই বিশ্বাস করেন।
স্থানীয়রা বলেন, এই মসজিদে নামাজ পড়ে কোন উদ্দেশ্যে মানত করলে মনের আশা পূরণ হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শাসক জাহাঙ্গীরের আমলে আনুমানিক ১৬১০ সালে অর্থাৎ প্রায় ৪০০ বছর আগে মসজিদটি নির্মাণ করেন সুবেদার ইসলাম খান চিশতি। স্থানীয় অনেকের ধারণা ইসলাম খান চিশতি, ১৬১০ সালে ভারত বর্ষের, মোঘল বংশের দিল্লীর শাসক জাহাঙ্গীরের সুবেদার ছিলেন। বিভিন্ন প্রয়োজনে সুবেদার ইসলাম খান চিশতি দিল্লী হতে তার নৌবিহার নিয়ে, যমুনা নদী দিয়ে পাবনা হয়ে, পদ্মা পাড়ি দিয়ে মানিকগঞ্জের উপর দিয়ে, ইছামতি নদী দিয়ে ঢাকায় প্রবেশ করতেন। যাতায়াত কালীন সময়ে রাত্রি যাপন ও ইবাদতের জন্য নদীর পাশেই আনুমানিক ১৬১৫ সালে মসজিদটি নির্মাণ করেছিলেন।
মসজিদটিকে ভাঙ্গা মসজিদ হিসেবে নামকরণের কারণ হিসেবে স্থানীয়রা বলেন, কালের পরিবর্তনে নদীটি ভাঙতে ভাঙতে উত্তর দিকে চলে যায়। আর পার্শবর্তী কোন বসতি ছিলো না, ছিলো শুধু বনাঞ্চল।
১৮৮০ সালের দিকে এই বনাঞ্চলের পত্তন নেয় হিন্দু দখলদাররা। বসতি স্থাপনের জন্য কাটতে থাকে বন। বন কাটতে কাটতে হঠাৎই পেয়ে যায় এক মসজিদ, যার উপরের অংশ কিছুটা ভাঙ্গা, আর এই ভাঙ্গা অংশের কারণেই মসজিদের নামকরণ হয়ে যায় ভাঙ্গা সমজিদ। সঙ্গে সঙ্গে গায়েবী মসজিদ নামেও পরিচিতি পেয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












