ইলমে তাছাওউফ
নক্শবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বার শাজরা শরীফ
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯২ শামসী সন , ০৩ জুলাই, ২০২৪ খ্রি:, ১৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইলমে তাছাউফ
শাজরা শরীফ
‘শাজরা’ ও ‘সিলসিলা’ দুটি শব্দই আরবী। এর আভিধানিক অর্থ যথাক্রমে বৃক্ষ (গাছ) ও শিকল। আর ইসলামী পরিভাষায় এর অর্থ মাশায়িখে তরীক্বত উনাদের মুবারক নামসমূহের তরতীব; যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পর্যন্ত পৌঁছেছে।
একজন মুরীদের জন্য তার মুর্শিদ ক্বিবলা উনার “শাজরা শরীফ বা সিলসিলা” সম্বন্ধে অবগত হওয়া অবশ্য কর্তব্য।
মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘মুরাদুল মুরীদীন’ কিতাবে এ প্রসঙ্গে লিখেছেন, “যে ব্যক্তি মুরীদ হয়েও তার মুর্শিদ ক্বিবলা উনার “শাজরা শরীফ বা সিলসিলা” সম্বন্ধে অবগত নয়, সে ব্যক্তির মুরীদ হওয়া অর্থহীন। ”
‘মাদারিজুস সালিকীন ইলা রুসুমে তরীক্বিল আরিফীন’ কিতাবে রয়েছে, “সমস্ত ছলফে ছালিহীন ও তরীক্বতের শায়েখগণ উনারা এ কথার উপর একমত হয়েছেন যে, যে ব্যক্তি তার মুর্শিদ ক্বিবলা উনার ‘শাজরা শরীফ বা সিলসিলা’ সম্পর্কে অবগত নয়, সে অকর্মণ্য। ”
নক্শবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বার শাজরা শরীফ
[নক্শবন্দিয়া ও মুজাদ্দিদিয়া দু’তরীক্বা মিলে নক্শবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা হয়েছে]
১। ইলাহী বহুরমতে কুল-মাখলূক্বাতের নবী ও রসূল, আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, ফখরুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, রহমতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
২। ইলাহী বহুরমতে খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম।
৩। ইলাহী বহুরমতে ছহিবু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
৪। ইলাহী বহুরমতে হযরত ইমাম ক্বাসিম বিন মুহম্মদ বিন আবূ বকর রহমতুল্লাহি আলাইহি।
৫। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম।
৬। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ ইমাম মূসা কাযিম আলাইহিস সালাম।
৭। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন ইমাম আলী রিযা আলাইহিস সালাম।
৮। ইলাহী বহুরমতে হযরত মা’রূফ কারখী রহমতুল্লাহি আলাইহি।
৯। ইলাহী বহুরমতে হযরত আবুল হাসান সাররী সাকতী রহমতুল্লাহি আলাইহি।
১০। ইলাহী বহুরমতে হযরত খাজা সাইয়্যিদুত ত্বায়িফা জুনায়িদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি।
১১। ইলাহী বহুরমতে হযরত খাজা আবূ আলী রোদবারী রহমতুল্লাহি আলাইহি।
১২। ইলাহী বহুরমতে হযরত আবুল ক্বাসিম নাসিরাবাদী রহমতুল্লাহি আলাইহি।
১৩। ইলাহী বহুরমতে হযরত আবূ আলী দাককাক রহমতুল্লাহি আলাইহি।
১৪। ইলাহী বহুরমতে হযরত ইমাম আবুল ক্বাসিম কুশাইরী রহমতুল্লাহি আলাইহি।
১৫। ইলাহী বহুরমতে হযরত খাজা আবূ আলী ফারমুদী রহমতুল্লাহি আলাইহি।
তিনি পঞ্চম হিজরী শতকের মুজাদ্দিদ হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাযযালী রহমতুল্লাহি আলাইহি উনার পীর ছাহিব। তিনি হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি উনার থেকেও খিলাফত পেয়েছেন। হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি তিনি সুলত্বানুল আরিফীন হযরত খাজা বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে রূহানী ফায়িয পেয়েছেন, যিনি সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার খলীফা।
১৬। ইলাহী বহুরমতে হযরত খাজা আবূ ইউসুফ হামদানী রহমতুল্লাহি আলাইহি।
১৭। ইলাহী বহুরমতে খাজায়ে জাহাঁ হযরত আব্দুল খালিক্ব গুজদাওয়ানী রহমতুল্লাহি আলাইহি।
১৮। ইলাহী বহুরমতে হযরত খাজা আরিফ রেওগারী রহমতুল্লাহি আলাইহি।
১৯। ইলাহী বহুরমতে হযরত খাজা মাহমূদ আনজীর ফাগনবী রহমতুল্লাহি আলাইহি।
২০। ইলাহী বহুরমতে হযরত খাজা আযীযানে আলী রামিতানী রহমতুল্লাহি আলাইহি।
২১। ইলাহী বহুরমতে খাজা মুহম্মদ বাবা সাম্মাসী রহমতুল্লাহি আলাইহি।
২২। ইলাহী বহুরমতে হযরত খাজা সাইয়্যিদ আমীর কুলাল রহমতুল্লাহি আলাইহি।
২৩। ইলাহী বহুরমতে খাজায়ে খাজেগাঁ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত হযরত খাজা বাহাউদ্দীন নক্শবন্দ বুখারী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি।
তিনি নক্শবন্দিয়া তরীক্বার ইমাম।
২৪। ইলাহী বহুরমতে হযরত খাজা আলাউদ্দীন আত্তার রহমতুল্লাহি আলাইহি।
২৫। ইলাহী বহুরমতে হযরত খাজা ইয়া’কুব চরখী রহমতুল্লাহি আলাইহি।
২৬। ইলাহী বহুরমতে হযরত খাজা উবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহি আলাইহি।
২৭। ইলাহী বহুরমতে হযরত খাজা মুহম্মদ যাহিদ রহমতুল্লাহি আলাইহি।
২৮। ইলাহী বহুরমতে হযরত খাজা দরবেশ মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি।
২৯। ইলাহী বহুরমতে হযরত খাজা মুহম্মদ আমাকাংগী রহমতুল্লাহি আলাইহি।
৩০। ইলাহী বহুরমতে হযরত খাজা বাকী বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি।
৩১। ইলাহী বহুরমতে আফদ্বালুল আওলিয়া, ক্বইয়ূমে আউওয়াল, হযরত মুজাদ্দিদে আলফে ছানী আহমদ ফারূক্বী সিরহিন্দী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি।
তিনি মুজাদ্দিদিয়া তরীক্বার ইমাম। তিনি নক্শবন্দিয়া তরীক্বাকে এতদূর সংস্কার ও সম্প্রসারণ করেন; যা নতুন রূপ লাভ করে, পরবর্তী সময়ে তা মুজাদ্দিদিয়া তরীক্বা নামে মশহুর হয়। এই তরীক্বাকে ‘নক্শবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া’ তরীক্বাও বলা হয়।
৩২। ইলাহী বহুরমতে হযরত আদম বিন নূরী রহমতুল্লাহি আলাইহি।
৩৩। ইলাহী বহুরমতে হযরত সাইয়্যিদ আব্দুল্লাহ আকবরাবাদী রহমতুল্লাহি আলাইহি।
৩৪। ইলাহী বহুরমতে হযরত আব্দুর রহীম মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
৩৫। ইলাহী বহুরমতে মুজাদ্দিদে মিল্লাত, মুজাদ্দিদে যামান, হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলবী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি।
৩৬। ইলাহী বহুরমতে শাইখুল মাশায়িখ হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
৩৭। ইলাহী বহুরমতে আমীরুল মু’মিনীন, মুজাদ্দিদে যামান, হযরত শাহ সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি।
৩৮। ইলাহী বহুরমতে কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহ ছূফী নূর মুহম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি।
৩৯। ইলাহী বহুরমতে আশিক্বে রসূলিল্লাহ, কুতুবুল ইরশাদ হযরত মাওলানা শাহ ছূফী ফতেহ আলী বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি।
উনাকে রসূলে নোমা বলা হয়। কারণ তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত মুবারক করিয়ে দিতে পারতেন।
৪০। ইলাহী বহুরমতে মুজাদ্দিদে যামান, শাহ ছূফী হযরত মাওলানা আব্দুল্লাহিল মা’রূফ মুহম্মদ আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি।
৪১। (ক) ইলাহী বহুরমতে হযরত মাওলানা শাহ ছূফী আবূ নজম মুহম্মদ নাজমুস সাআদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
(খ) ইলাহী বহুরমতে হযরত মাওলানা শাহ ছূফী আবূ নছর মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
৪২। ইলাহী বহুরমতে সুলত্বানুল আরিফীন, তাজুল মুফাসসিরীন, ফখরুল ফুক্বাহা হযরত মাওলানা শাহ ছূফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ রহমতুল্লাহি আলাইহি।
তিনি উপরোক্ত উনাদের দু’জন থেকেই খিলাফত প্রাপ্ত হন। তবে উনার প্রধান শায়েখ হচ্ছেন হযরত নাজমুস সাআদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
৪৩। ইলাহী বহুরমতে খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম।
* তিনিই সারা বিশ্বে সমাদৃত, প্রশংসিত, গ্রহণযোগ্য ও হক্ব সিলসিলা “রাজারবাগ শরীফ”-এর সম্মানিত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। তিনিই হিজরী পঞ্চদশ শতাব্দীর ইমাম ও ‘মুজাদ্দিদ’ অর্থাৎ মুজাদ্দিদে আ’যম।
এবং তিনিই হচ্ছেন পবিত্র উম্মিয়্যাহ তরীক্বার মহাসম্মানিত ইমাম আলাইহিস সালাম।
আয় বারে ইলাহী! উনাদের ওসীলায় আমাদের উপর আপনার খাছ রহমত, মুহব্বত ও মা’রিফত এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ তাওয়াজ্জুহ, ফায়িয, যিয়ারত, মুহব্বত ও মা’রিফাত দান করুন। সুন্নতের পূর্ণ পায়রবী করার তাওফীক দিন। যাহিরী ও বাতিনী দৃঢ়তা আর ইহকাল ও পরকালের সুস্থতা দান করুন। এই সকল বুযুর্গানে দ্বীন উনাদের ফুয়ূজাত, বারাকাত ও কামালাতের পূর্ণ হিসসা নছীব করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃপণতা জঘণ্যতম বদ খাছলত
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাওউফ উনাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
১২ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৫) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৭ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৪) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৩) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’জীম-তাকরীম করার গুরুত্ব
০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫২) শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যখন যা আদেশ করবেন তখন তা পালন করাই মুরীদের জন্য সন্তুষ্টি লাভের কারণ
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫১) শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যখন যা আদেশ করবেন তখন তা পালন করাই মুরীদের জন্য সন্তুষ্টি লাভের কারণ
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৪৯) শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যখন যা আদেশ করবেন তখন তা পালন করাই মুরীদের জন্য সন্তুষ্টি লাভের কারণ
২৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৪৯) শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যখন যা আদেশ করবেন তখন তা পালন করাই মুরীদের জন্য সন্তুষ্টি লাভের কারণ
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৪৮) শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যখন যা আদেশ করবেন তখন তা পালন করাই মুরীদের জন্য সন্তুষ্টি লাভের কারণ
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪৭)
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র ছোহবত মুবারক গ্রহণের ফাযায়িল-ফযীলত, গুরুত্ব-তাৎপর্য ও আবশ্যকতা:
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












