ধেয়ে আসছে শক্তিশালী সৌরশিখা
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ মে, ২০২৬ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
সূর্য থেকে ধেয়ে আসা শক্তিশালী সৌর শিখার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে মহাকাশের পরিবেশ। বিজ্ঞানীরা জানিয়েছে, সূর্যের এআর৪৪৩৬ নামক একটি অত্যন্ত সক্রিয় সৌর কলঙ্ক অঞ্চল থেকে এই শিখাটি উৎপন্ন হয়েছে। বর্তমানে সূর্যের ঘূর্ণন প্রক্রিয়ায় ওই অঞ্চলটি সরাসরি পৃথিবীর অভিমুখে অবস্থান করায় তৈরি হয়েছে ভূ-চৌম্বকীয় অস্থিরতার আশঙ্কা।
এই শক্তিশালী বিকিরণের প্রভাবে উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে বেতার যোগাযোগে সাময়িক বিঘœ ঘটার পাশাপাশি আকাশে চোখধাঁধানো মেরুজ্যোতি বা অরোরা দেখা যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
নাসা ও বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, সৌর শিখার পাশাপাশি সূর্য থেকে একটি ‘করোনাল মাস ইজেকশন’ সিএমই নামের বিশাল চার্জিত কণার মেঘ মহাশূন্যে ছড়িয়ে পড়েছে। প্রতি সেকেন্ডে প্রায় ৬৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসা এই চৌম্বকীয় কণার মেঘটি যদিও পৃথিবীর কক্ষপথের সামান্য পেছন দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবুও এর একটি অংশ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত হানতে পারে।
বিশেষজ্ঞরা বলছে, এই কণাগুলো বায়ুম-লের ওপরের স্তরে ঘর্ষণের ফলে উত্তর স্কটল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোর আকাশে সবুজ ও লাল রঙের আলো বা মেরুজ্যোতি দৃশ্যমান হতে পারে।
আকাশ পরিষ্কার থাকলে সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি দক্ষিণ দিকেও এই মেরুজ্যোতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আশার কথা হলো, বর্তমান গাণিতিক মডেল অনুযায়ী খুব ভয়াবহ কোনো ভূ-চৌম্বকীয় ঝড়ের আশঙ্কা নেই। সূর্য নিয়মিতভাবে এ ধরনের শক্তি নির্গত করে থাকে এবং পৃথিবী মাঝেমধ্যেই সেই শক্তির গতিপথে পড়ে যায়। বিজ্ঞানীরা সার্বক্ষণিকভাবে কণার মেঘটির গতিপথ পর্যবেক্ষণ করছে এবং জানিয়েছে, বেতার যোগাযোগে সামান্য গোলযোগ ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












