ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, তাইওয়ানে শাটডাউন
, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন কং-রে। গতকাল ইয়াওমুল খমীস বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সতর্কতামূলকভাবে দেশটিতে শাটডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সব শহর ও কাউন্টিতে একটি দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর্থিক বাজারে লেনদেন বন্ধ এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এটি গত ৩০ বছরের মধ্যে আকারের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ঝড়ের প্রভাবে ঝোড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টি প্রায় পুরো দ্বীপকে প্রভাবিত করছে।
এক পর্যায়ে সুপার টাইফুন কং-রে রাতারাতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে জানানো হয়। তবে এটি ঘণ্টায় ২৫০ কিলোমিটারের বেশি (১৫৫ মাইল) বেগে বইছিল, যা গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের ঝুঁকি বিবেচনায় ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেনের সমতুল্য শক্তিশালী।
তাইওয়ানের আবহাওয়া প্রশাসন ঝড়টিকে একটি ‘স্ট্রং টাইফুন’ হিসেবে চিহ্নিত করেছে। এটি তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ঝড়ের স্তর হিসেবে পরিচিত। প্রশাসন আরও জানায়, ১৯৯৬ সালের পর থেকে দ্বীপে আঘাত হানা সবচেয়ে বড় টাইফুন হতে যাচ্ছে কিং-রে।
পূর্ব প্রস্তুতিমূলকভাবে উদ্ধার প্রচেষ্টায় সহযোগিতার জন্য ৩৬ হাজার সেনাকে মোতায়েন রেখেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সব অভ্যন্তরীণ এবং ২৯৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দূরবর্তী দ্বীপগুলোতে যাতায়াতের জন্য ব্যবহৃত ১৩৯টি ফেরি পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। পাহাড় ও উপকূলে মানুষকে চলাচলের বিষয়ে সতর্ক করেছে সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)