দেড় ঘণ্টার আগুনে পুড়েছে দুই শতাধিক বসতি-দোকান
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৫ মে, ২০২৪ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, এপিবিএন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দেড় ঘণ্টায় বসতি ও দোকানঘর মিলে প্রায় দুই শতাধিক স্থাপনা পুড়ে ছাই হয়েছে।
গতকাল জুমুয়াবার বেলা ১১টার দিকে উখিয়ার থাইংখালি ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা এ আগুন দুপুর সাড়ে ১২টায় নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজারের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করে। সঙ্গে ছিলো এপিবিএন সদস্য ও স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।
‘দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। পরবর্তী পরিস্থিতি অবজারভেশনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখনো কাজ করছে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি’।
থাইংখালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্লাহ জানান, দুপুরের আগে ১৩ নম্বর ক্যাম্পের কাঠাল গাছতলা বাজারে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে ক্যাম্পের ঘরে মধ্যেই লেগে যায়। এ ঘটনায় দুই শতাধিক দোকান ও ঘর পুড়ে গেছে।
কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে স্পষ্ট ধারণা নেই -শিক্ষামন্ত্রী
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভিসা সহজীকরণে ৮ মুসলিম দেশের বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বগুড়ার পশুর হাটে বিএনপি সিন্ডিকেটের দাপট
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)