চ্যালেঞ্জের মুখে ধানের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৫ মে, ২০২৪ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কৃষি খাত নিয়ে পরিকল্পনার অভাবের কারণে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধানের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা চ্যালেঞ্জের মুখে পড়ছে। অর্থকরী ফসল উৎপাদন করে রফতানি আয় বৃদ্ধি নাকি ধান চাষ করা হবে- এমন প্রশ্নও সামনে আসছে। তাই আসছে বাজেটে কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
গত বৃহস্পতিবার ‘বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ ও রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
মূল আলোচনায় ড. এমএ সাত্তার ম-ল বলেন, ধান উৎপাদন দ্বিগুণ করা নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। যদিও উন্নত প্রযুক্তি এসেছে, নতুন নতুন জাতও আসছে। আর তরুণ উদ্যোক্তরাও মাছ বা অন্য ফসল চাষ করছে। বাণিজ্যিক কৃষি শুরু হলেও তারা রফতানির কথা মাথায় রেখে আলু, ভুট্টা, গম ও টমেটো বা অন্য ফলন চাষ করছে। রবি শস্যের জমিতে তিল বা সরিষা চাষ হচ্ছে। তাহলে কি আমরা অর্থকরী ফসল রফতানি করে চাল আমদানি করবো? আগামী ২০-৩০ বছর পর কৃষি কোন দিকে যাবে? হয়তো বাণিজ্যিক কৃষি আসবে, তবে তারা ধান চাষে যাবে না। আবার জমিহীন চাষীও জমি বর্গা নিয়ে চাষাবাদ করবে। আর প্রান্তিকে কৃষক হয়তো খরপোষ বজায় রাখার জন্য কোনোমতো টিকে থাকবে। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধানের উৎপাদন বাড়বে না।
আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ ড.হোসেন জিল্লুর রহমান বলেন, সিলেট ও সাতক্ষীরার মতো কিছু এলাকায় অনেক পতিত জমি রয়ে যাচ্ছে। আর কৃষিকে শুধু খাদ্য নিরাপত্তার দৃষ্টিতে না থেকে রফতানির নতুন সম্ভাবনা হিসেবে দেখতে হবে। আগামীর প্রবৃদ্ধির চলক হতে পারে কৃষি। তবে বিআইডিএসের গবেষক কাজী ইকবাল এমনটা মনে করছেন না। তিনি বলেন, জমির স্বল্পতা থাকায় কৃষি এখানে প্রবৃদ্ধির চলক হতে পারবে না। বরং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজে আসতে পারে কৃষি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)