দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে রিকশা শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে সাধারণ রিকশা শ্রমিকরা।
গতকাল জুমুয়াবার আরামবাগ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কাকরাইলের দিকে আসতে চাইলে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ।
এ সময় রিকশা শ্রমিকরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে। তাতে আমরা শ্রমজীবী মানুষেরা খেয়ে না খেয়ে কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান।
তারা বলেন, সরকার সাধারণ মানুষের বাকস্বাধীনতার পাশাপাশি বেচে থাকা অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না। আমরা দু'বেলা ডাল-ভাত খেয়ে বাচতে চাই। সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমার বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।