দেশে ১১ মাসে প্রবেশ করেছে ১ লাখ ৩৬ হাজার নতুন রোহিঙ্গা
দেশে গত ১১ মাসে আরো ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে প্রবেশ করে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মাসিক এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১, অর্থাৎ গত এক মাসে নতুন করে ২ হাজার ৯৮৯ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মোট নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জনে।
ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা এবং নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন যার ফলে রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজছে।
প্রতিবেদন বলছে, রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে ২০২৪ সাল থেকে নতুন শরণার্থীরা বাংলাদেশে নিরাপত্তার সন্ধান অব্যাহত রেখেছে। ফলস্বরূপ ২০২৪ সালের শেষের দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের সংখ্যা বাড়ার বিষয়টি চিহ্নিত করা হয়েছিল। তাদের বায়োমেট্রিক শনাক্তকরণ চলছে। শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশ নারী এবং শিশু, ১২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি। জনসংখ্যার ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।