রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

প্রয়োজনের তুলনায় অপ্রতুল ক্যানসার চিকিৎসা

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, রাত ১১:২৫

নিজস্ব সংবাদদাতা:
আশঙ্কাজনক হারে ক্যানসার রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসাসেবার পরিধি বাড়েনি। ক্যানসার চিকিৎসায় দক্ষ জনবল এবং যন্ত্রপাতির রয়েছে চরম সংকট। প্রায় চার দশক আগে দেশে ক্যানসারের চিকিৎসা শুরু হলেও দীর্ঘ সময়েও তা পূর্ণতা পায়নি। দেশের একমাত্র সরকারি বিশেষায়িত ক্যানসার হাসপাতালটিও ধুঁকছে জনবল ও যন্ত্রপাতির সংকটে।
বাণিজ্যিক ভিত্তিতে বেসরকারি কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তবে এসব স্থানে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। ফলে সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে যাচ্ছে ক্যান্সারের চিকিৎসা।
বিশেষজ্ঞদের মতে, ক্যানসার চিকিৎসার জন্য সব ধরনের সেবা থাকতে হবে এক ছাদের নিচে, যেখানে পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও থেরাপি, চিকিৎসা পরবর্তী যতœ ও পুনর্বাসন সেবা থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেশে সেইরকম কোনো প্রতিষ্ঠান এখনও গড়ে ওঠেনি।
সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি গবেষণার ফলাফল থেকে জানা যায়, দেশে বর্তমানে প্রতি লাখে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা ১০৬ জন। এ ছাড়াও প্রতি বছর নতুন করে ক্যানসার আক্রান্ত হচ্ছে ৫৩ জন। মোট মৃত্যুর ১২ শতাংশই ক্যানসার রোগী।
ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য বাংলাদেশে সরকারি বেসরকারি মিলে আছে ৩০ থেকে ৩৫টি। এর মধ্যে আবার বেশিরভাগই রাজধানী ঢাকায়।
দেশে কতজন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। কেউ বলছেন, দেশে ১৩০ জন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। আবার কেউ কেউ বলছেন দেশে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক, সার্জন এবং রেডিও থেরাপিস্ট ও যারা বিভিন্ন ধরনের ক্যানসার চিকিৎসার সাথে জড়িত- এই সংখ্যা ৩০০ এর কিছু কম বেশি হতে পারে। তবে দেশে ক্যানসার রোগীর অনুপাতে বিশেষজ্ঞ চিকিৎসকের চরম ঘাটতি রয়েছে, এ বিষয়ে সকলেই একমত পোষণ করেন।
ক্যানসারের অন্যতম একটি চিকিৎসা হচ্ছে রেডিওথেরাপি। রেডিওথেরাপি হলো এক ধরনের চিকিৎসা, যা উচ্চ শক্তির বিকিরণ ব্যবহার করে ক্যানসারের কোষ ধ্বংস করা হয়। বাংলাদেশে বর্তমানে রেডিওথেরাপি মেশিনের সংখ্যা খুবই সীমিত। জনসংখ্যা অনুপাতে ১৭০টি ক্যানসার চিকিৎসাকেন্দ্রে একটি করে রেডিওথেরাপি মেশিন থাকলেও দেশে অন্তত ১৭০টি মেশিন থাকার কথা। তবে বাস্তবে রয়েছে মাত্র ৩৭টি মেশিন রয়েছে, যার অনেকগুলোই আবার অকার্যকর হয়ে পড়ে আছে। ফলে রোগীদের দীর্ঘ অপেক্ষায় সময় পার করতে হয়। বেসরকারি পর্যায়ে রেডিওথেরাপি অত্যন্ত ব্যয়বহুল, যা সাধারণ মানুষের নাগালের বাইরে।
দেশে ক্যানসার চিকিৎসার প্রতিবন্ধকতা প্রসঙ্গে জানতে চাইলে ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মাসুমুল হক বলেন, দেশে রেডিও থেরাপি মেশিন প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। ৩৫টা মেশিনের মধ্যে ২৫টা কার্যকর আছে। বেশিরভাগ সরকারি হাসপাতালে মেশিন দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকে। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে যতগুলো মেশিন আছে, তার তুলনায় রোগীর চাপ প্রচুর। জনসংখ্যার অনুপাতে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক এবং দক্ষ জনশক্তিরও যথেষ্ট ঘাটতি আছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ৮ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৯ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৯ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৯ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৯ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ৯ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ৯ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৯ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৯ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৯ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১০ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১০ ঘণ্টা আগে