মন্তব্য কলাম
দেশি আম বাজারে আসার আগেই শুরু হয়েছে কথিত কেমিক্যাল অপপ্রচার : দেশীয় ফলের বিরুদ্ধে বিদেশী দালাল চক্রের এই অপপ্রচার রুখতে হবে।
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মন্তব্য কলাম
বাংলাদেশ সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হলো দেশের সম্পদ রক্ষায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা।
গত ১০ মে ২০২৬ তারিখে একটি জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম ছিল- “বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার”। আরেকটি খবরে শিরোনাম করা হয়েছে- “কৃত্রিমভাবে পাকানো ‘বিষাক্ত’ আমে সয়লাব বাজার”। খবরে দাবি করা হয়েছে, আম নাকি কার্বাইড বা ইথোফেন দিয়ে পাকানো হচ্ছে, যা নাকি বিষাক্ত ও ক্যান্সারের জন্য দায়ী।
এসব সংবাদে যা বলা হচ্ছে, তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে পুরোপুরি ভুল। কারণ কার্বাইড বা ইথোফেন দিয়ে ফল পাকালে ফল কখনোই বিষাক্ত হয় না। কার্বাইড বা ইথোফেন কোনো ফলে প্রয়োগ করলে অ্যাসিটিলিন বা ইথোফেন গ্যাস ফলের ‘রেসপিরেশন রেট’ বা শ্বাস-প্রশ্বাসের গতি বাড়িয়ে দেয়। এতে ফলের ভেতরে নির্দিষ্ট কিছু এনজাইম সক্রিয় হয় এবং ফল দ্রুত পেকে যায়। এগুলোর ব্যবহার সম্পূর্ণ নিরাপদ। পৃথিবীর অনেক দেশেই ফল পাকানোর জন্য এগুলো গ্রোথ হরমোন হিসেবে ব্যবহৃত হয়।
তবে বাণিজ্যিক কার্বাইডে আর্সেনিকসহ কিছু পদার্থ থাকতে পারে। কিন্তু সেগুলো মূলত ফলের খোসায় লেগে থাকে। অথচ আম বা কলার মতো ফল আমরা খোসা ফেলে খাই। যেসব ফল খোসা ফেলে খাওয়া হয়, সেসব ফলের ভেতরে এর কোনো প্রভাব থাকে না। বাংলাদেশের কৃষি বিভাগের পক্ষ থেকেও এতদিন এসব গ্রোথ হরমোন ব্যবহারে চাষিদের উৎসাহিত করা হয়েছে। কিন্তু হঠাৎ গজিয়ে ওঠা কিছু পত্রিকা ‘বিজ্ঞানী’ সেজে এসব গ্রোথ হরমোনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলছে- এগুলো নাকি বিষাক্ত।
২০১৪ সালে ফরমালিনের গুজব ছড়িয়ে লক্ষ লক্ষ টন ফল নষ্ট করা হয়েছিল। পরবর্তীতে বলা হয়, সেই অভিযোগ ভুল ছিল। সরকারি যে যন্ত্র দিয়ে ফরমালিন শনাক্তের দাবি করা হয়েছিল, সেটিও নাকি ত্রুটিপূর্ণ ছিল। এ বিষয়ে পরে প্রকাশিত সংবাদে বলা হয়-২০১৪ সালে ফরমালিন মেশানোর অভিযোগে সারা দেশে শত শত টন আম ও লিচু ধ্বংস করায় মানুষের মনে গভীর সন্দেহ তৈরি হয়। পরে দেশবাসীর সেই সন্দেহ দূর করতে এগিয়ে আসে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি জানায়, ফলে ফরমালিন মেশালে তা সংরক্ষণে কোনো ভূমিকা রাখে না। বরং যে যন্ত্র দিয়ে এতদিন ফরমালিন শনাক্ত করা হতো, সেটি মানসম্পন্ন নয় এবং ভুল রিডিং দেয়। দেশের কৃষিবিজ্ঞানী ও রসায়নবিদরাও এ বক্তব্য সমর্থন করেন। অথচ এই ভুল যন্ত্রের কারণে গত এক দশকে ধ্বংস হয়েছে কয়েক হাজার টন ফল। (বাংলা ট্রিবিউন, ২২ মে ২০১৯)
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে- এই যে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশীয় ফল ধ্বংস করা হলো, পরবর্তীতে সেই চাষিদের কি কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল? হয়নি। আর এ কারণেই প্রতি বছর একটি মহল দেশীয় ফলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। অথচ বাজারে এখন প্রচুর বিদেশি আম, আপেল, কমলা, আঙুর, নাশপাতিসহ নানা ধরনের ফল রয়েছে। কিন্তু সেই বিদেশি ফলগুলোতে ক্ষতিকর কিছু আছে বলে কি কখনো কোনো সংবাদ প্রকাশিত হয়েছে? বিদেশ থেকে আমদানি করা ফলগুলো কীভাবে দিনের পর দিন দৃশ্যত সতেজ থাকে, সেই রহস্য কি কেউ উদ্ঘাটনের চেষ্টা করেছে? সেখানে কী ধরনের কেমিক্যাল ব্যবহার হয়, তা নিয়েও কখনো কোনো প্রশ্ন তোলা হয়নি।
মূলত দেশীয় ফলশিল্প ধ্বংস করে বিদেশি ফল দিয়ে দেশের বাজার দখল করাই ওই মহলের উদ্দেশ্য। তাদের এই কুচক্রী তৎপরতা অবশ্যই রুখতে হবে। বাংলাদেশ সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হলো দেশের সম্পদ রক্ষায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা।
-নাহিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৫ মার্কিন কোম্পানী, ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর বিশাল বড় অনুলিপি এরা বাংলাদেশের গোটা অর্থনীতি নিয়ন্ত্রণ আম্রিকায় অর্থ পাচার, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবে। বিশাল মূলধন ও আধুনিক প্রযুক্তি এবং বাংলাদেশ সরকারের দেয়া অতি সুবিধার কারণে এরা বাংলাদেশের শিল্পপতিদের তথা ব্যবসায়ীদের ধ্বসিয়ে দিবে।
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভূয়া অস্ত্র বেঁচে টাকা লুট করতে চায় ভূয়া আম্রিকানরা মনে করে আম্রিকা যুদ্ধে সেরা অথচ মেক্সিকো, স্পেন, জার্মানসহ কয়েকটি কাফের রাষ্ট্র ছাড়া কানাডা ভিয়েতনামসহ অনেক কাফের রাষ্ট্রের কাছেও তারা শোচনীয়ভাবে হেরেছে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক বছরের পর বছর চালু রেখে এক সময় বিয়ে না করলে দন্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষক হয় পুরুষ।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে এখন চাপ আর চাপ এসব চাপকে- জনগণের নিজের মনে করতে হবে।
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২০২৬ থেকে ২০৩৯ সাল পর্যন্ত ১৩ বছর মেয়াদে প্রতি বছর ছয়টি করে কার্গো এলএনজি আমদানি কথা চলছে। যা প্রতিযোগিতামূলক মূল্যে বা কম মূল্যে নির্ধারণ হয়নি। এবং এমন শর্ত জুড়ে দেয়া হয়েছে যা দেশের স্বার্থবিরোধী।
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ হাজার একরের বেশি জমি ভারতের দখলে। উদ্ধারে নেই সরকারের সক্রিয়তা।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৪৭ সালের বেনিয়া বৃটিশদের দেশবিভক্তির দোহাই দিয়ে এখন পার্বত্য চট্টগ্রামকে ভারতের ভূখন্ড দাবী করছে উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন দূত যে বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে গেলো, সরকারকে হুমকী-ধামকি দিলো তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ হলো কৈ? সরকারী দল, বিরোধী দল, তথাকথিত সব ইসলামিক দল থেকে সব সুশীল, চিন্তাশীল, বিশ্লেষক তথা সব মহল কেউই কিন্তু প্রতিবাদ করলো না
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক কৌশল বাড়ানো উচিত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপির নেতা কর্মী বর্তমান উপদেষ্টা মন্ত্রীরা-এমপিরাও, সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১২৬ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












