রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
মন্তব্য কলাম

দেশবিরোধী স্টারলিঙ্কের হাতে ইন্টারনেট-এর গোপনীয়তা এবং এর বাণিজ্য তুলে দেয়া হয়েছে। এবার মোবাইলের মালিকানা ৮০ ভাগ পর্যন্ত পছন্দের বিদেশী কোম্পানীর হাতে তুলে দেয়া হচ্ছে। দেশের ব্যবসায়ীদের সর্বস্বান্ত করে বিদেশী বেনিয়াদের প্রতিষ্ঠা করা তথা নতুন ইষ্ট-ইন্ডিয়া কোম্পানী খোলাই কী এই সরকারের ঘাপটি মেরে থাকা এজেন্টদের উদ্দেশ্যে?

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, সকাল ৫:৩৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:১৮
দেশবিরোধী স্টারলিঙ্কের হাতে ইন্টারনেট-এর গোপনীয়তা এবং এর বাণিজ্য তুলে দেয়া হয়েছে।  এবার মোবাইলের মালিকানা ৮০ ভাগ পর্যন্ত পছন্দের বিদেশী কোম্পানীর হাতে তুলে দেয়া হচ্ছে।  দেশের ব্যবসায়ীদের সর্বস্বান্ত করে বিদেশী বেনিয়াদের প্রতিষ্ঠা করা তথা নতুন ইষ্ট-ইন্ডিয়া কোম্পানী খোলাই কী এই সরকারের ঘাপটি মেরে থাকা এজেন্টদের উদ্দেশ্যে?

অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত টেলিকম নীতিমালা বাস্তবায়ন হলে লাখ লাখ পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে।
দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
এ খাতের হাজার হাজার প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের চাকরি হারাবে। বিদ্যমান আইএলডিটিএস নীতিমালার আওতায় গড়ে ওঠা দেশীয় প্রতিষ্ঠানগুলো কার্যত টিকে থাকতে পারবে না।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী টেলিকম খাতের নিয়ন্ত্রণ মূলত বিদেশী বড় কোম্পানিগুলোর হাতে চলে যাবে।
যার ফলে ধীরে ধীরে স্থানীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে বিদেশী কোম্পানিগুলোর নির্ভরতা কমানোর আর কোনো সুযোগ থাকবে না।
অন্তর্বর্তী সরকারের পাতা ফাঁদে পা দিয়ে বি.এন.পি. জনগণের অভিভাবক দলতো নয়ই বিদ্রোহী দলের ভূমিকাও পালন করছে না।
অন্তর্বর্তী সরকারের সীমানা বহির্ভূত সব সিদ্ধান্ত- তথা প্রস্তাবিত টেলিকম নীতির বিরুদ্ধে গত ৩রা জুলাই তাদের সংবাদ সম্মেলনে প্রতিবাদের ভাষা খুবই নতজানু ও দুর্বল।
সুতরাং জনগণকে মনে করতে হবে তারাই দেশের মালিক ও অভিভাবক।
অন্তর্বর্তী সরকারের দেশ বিরোধী দেশের অর্থনীতি বিধ্বংসী, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি বিরোধী এবং ইসলাম বিরোধী সব এজেন্ডার বিরুদ্ধে
বিশেষত অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে
জনগণকেই আবার ফুঁসে উঠে বৈষম্য বিরোধী আন্দোলন চেতনা বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ।

গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার মহা গুরুত্বর অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে।
প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট কতটুকু? সংস্কার ও নির্বাচনের বাইরে কী কী সিদ্ধান্ত নিতে পারে?
করিডর ও বন্দর নিয়ে এরইমধ্যে রাজপথে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে কিছু রাজনৈতিক দল। ‘বিনিয়োগের পরিবেশ নিয়ে সভা করা অন্তর্বর্তী সরকারের কাজ না’, এমন মন্তব্য করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মতবিনিময় সভায় যায়নি বিএনপি।
এছাড়াও আলোচনায় আছে কাতারকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেওয়া। নারিকেল দ্বীপ নিয়ে কী হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক আগেই। প্রতিটা ক্ষেত্রেই সরকারের নিজস্ব ব্যাখ্যা থাকলেও নানা রাজনৈতিক দল এসব ব্যাখ্যা মানতে নারাজ।
বেশ কয়েকটি রাজনৈতিক দল এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের এইসব কাজের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম মনে করেন, এই সরকার চাইলেই সব কিছু করতে পারে না।
অভিজ্ঞমহল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সঙ্গে তুলনা করেন। তত্ত্বাবধায়ক সরকার রুটিন ওয়ার্ক করে। তাদের প্রধান কাজ হলো নির্বাচন। এই সরকারেরও উচিত তাদের নির্বাচনকে কেন্দ্র করেই এগিয়ে যাওয়া।
রাজনৈতিক নেতা ও বিশ্লেষকেরা বলছেন, সরকারের যে কয়টি সিদ্ধান্ত বা আলোচনা নিয়ে এখন বিরোধিতা তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে- চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া, রাখাইনে মানবিক করিডোর, কাতারকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা করতে আহ্বান এবং নারিকেল দ্বীপ নিয়ে অস্বচ্ছতা।
পর্যবেক্ষক মহল বলছেন, এই বিষয়গুলোর সঙ্গে দেশের নিরাপত্তা, অর্থনীত স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে। সরকার এর কোনো বিষয়ই পরিস্কার করছে না। ফলে এ আরো সন্দেহ তৈরি করছে। আর এই সরকার কতটুকু করতে পারবে সেই সীমানা সম্পর্কেও তাদের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অন্তর্বর্তী সরকার জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা উপেক্ষা করে ‘ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫’ নামে একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে।
সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে গত এপ্রিলে দেশের টেলিযোগাযোগ খাতের লাইসেন্স কাঠামোর পুনর্বিন্যাসের জন্য একটি খসড়া নীতিমালা করা হয়। এটি প্রকাশের পরই অংশীজনদের পক্ষ থেকে আপত্তি ওঠে। এ নীতিমালা বাস্তবায়ন হলে টেলিকম খাতের স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।
খাতসংশ্লিষ্টরা বলছেন, নতুন এ পলিসি বাস্তবায়ন হলে দেশে আন্তর্জাতিক কল আদান-প্রদানকারী ২৩টি আইজিডব্লিউ এবং আন্তঃঅপারেটর সেবাদানকারী ২৪টি আইসিএক্স প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যাবে। অথচ আইসিএক্স অপারেটররা তাদের আয়ের অর্ধেকই সরকারকে দেয়। অন্যদিকে প্রতিষ্ঠানগুলো থেকে সরকার রাজস্বও পায়। নতুন পলিসি অনুসারে এটি স্থানান্তরিত হয়ে চলে যাবে মোবাইল অপারেটরদের কাছে। এতে সরকার রাজস্ববঞ্চিত হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যাবে স্থানীয় এ প্রতিষ্ঠানগুলোর ব্যবসাও। কর্মহীন হয়ে পড়বে কয়েক লাখ লোক। তাছাড়া টেলিকম খাতে ঘন ঘন নীতিমালা পরিবর্তন এ খাতের জন্য সহায়ক নয় বলেও মনে করছেন তারা।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) প্রেসিডেন্ট বলেন, ‘আইএসপিদের জন্য প্রথম নীতিমালা করা হয় ২০২১ সালে, যেটি পুরোপুরি বাস্তবায়ন হয়েছে ২০২২ সালে। সেই নীতিমালার আলোকে আমরা ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল গুছিয়ে নিয়েছি। এখন ২০২৫ সালে এসে আবার আরেকটি নীতিমালার কথা বলা হচ্ছে। আমরা সবাই জানি সামনের বছর একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। তখন যে আরেকটি নীতিমালা করা হবে না, তা কে বলতে পারে?’
টেলিযোগাযোগ খাতের ব্যবসা উৎপাদন খাতের মতো নয় মন্তব্য করে আইএসপিএবি প্রেসিডেন্ট বলেন, ‘এখানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এগোতে হয়। ফলে ঘন ঘন নীতিমালার পরিবর্তন আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। আমরা যারা ফিক্সড টেলিকম অপারেটর রয়েছি তারা সবাই স্থানীয় উদ্যোক্তা এবং এর ৯৫ শতাংশই আবার ছোট উদ্যোক্তা। লাস্ট মাইলটা কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে টেলিকম অপারেটর দেবে না, আবার কোনো জায়গায় বলা হচ্ছে সেলুলার অপারেটর আইটিও স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে। আজকে যে আইটিও স্ট্যান্ডার্ড আছে সেটি আগামী বছর নাও থাকতে পারে। তার মানে আমার বিজনেস ডোমেইন তার হাতে চলে যেতে পারে। এখানে আমরা কোনো উন্মুক্ত নীতিমালা চাইছি না। বরং সুনির্দিষ্ট করে বলে দিতে হবে যে লাস্ট মাইল ফাইবার অপটিকসে ফিক্সড ব্রডব্যান্ড অপারেটর দেবে এবং লাস্ট মাইল ওয়্যারলেসে টেলিকম অপারেটর দেবে। ’
তিনি আরো বলেন, ‘এনটিটিএন অপারেটরদের নতুন নীতিমালায় এনআইসিএসপি বলা হচ্ছে। তাদের নামে-বেনামে ফিক্সড টেলিকম অপারেটরের লাইসেন্স রয়েছে। তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফিক্সড টেলিকম অপারেটর চাইলে লাস্ট মাইলে চলে যেতে পারবে। যেহেতু তাদের নামে-বেনামে অন্যান্য লাইসেন্স রয়েছে, সেহেতু তাকে এটা বলার মানে হলো যে লাস্ট মাইলে ফাইবার অপটিকস আবার চলে যাবে। এক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তাদের জন্য কোনো সুরক্ষা থাকছে না। ’
টেলিকম পলিসির খসড়া প্রকাশ হওয়ার পরই এ বিষয়ে নিজেদের উদ্বেগ জানায় অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশ। সংগঠনটির মতে, প্রস্তাবিত টেলিকম নীতিমালা বাস্তবায়ন হলে লাখ লাখ পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে। দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। এ খাতের হাজার হাজার প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের চাকরি হারাবে। বিদ্যমান আইএলডিটিএস নীতিমালার আওতায় গড়ে ওঠা দেশীয় প্রতিষ্ঠানগুলো কার্যত টিকে থাকতে পারবে না। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী টেলিকম খাতের নিয়ন্ত্রণ মূলত বিদেশী বড় কোম্পানিগুলোর হাতে চলে যাবে। যার ফলে ধীরে ধীরে স্থানীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে বিদেশী কোম্পানিগুলোর নির্ভরতা কমানোর আর কোনো সুযোগ থাকবে না।
স্থানীয় একটি আইটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এ ধরনের একটি নীতিমালা রাজনৈতিক সরকারের সময়ে করাই ভালো। তাছাড়া এটি করার আগে স্থানীয় উদ্যোক্তা ও কর্মসংস্থানের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, এ ধরনের কোনো মূল্যায়ন করা হয়েছে বলে মনে হয় না। এক্ষেত্রে বিদেশী প্রতিষ্ঠানগুলোই তুলনামূলক বেশি সুবিধা পাবে। ’
প্রস্তাবিত এ পলিসিতে প্রতিষ্ঠানগুলোর বিদেশী মালিকানার সীমাও নির্ধারণ করে দেয়া হয়েছে। এক্ষেত্রে এএনএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৮০ শতাংশ বিদেশী মালিকানা থাকতে পারবে। এনআইসিএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৫ শতাংশ বিদেশী মালিকানার সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে তা ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।
টেলিকম খাতের খসড়া নীতিমালা নিয়ে করা জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘টেলিকম খাতের পলিসি নির্ধারণে সরকার তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছে। গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হলেও তা টেলিকম খাতের টেকসই উন্নয়নে বাধা হতে পারে। ’
খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে কিছু গুরুতর সমস্যা পাওয়া গেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা হতে পারে এ নীতিমালা। এটা ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করবে। আমরা সরকারকে আহ্বান জানাই, এ গুরুত্বপূর্ণ নীতিমালা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনার পর চূড়ান্ত করা হয়। ’
খসড়া নীতিমালার সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জের দিক তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এতে প্রতিযোগিতা কমে যাবে এবং ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। ’
এসএমই আর্থিক সংকটে পড়বে- এমন আশঙ্কার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ডি-রেগুলেশনের (নিয়ন্ত্রণ শিথিল) পর এসএমই, বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। বিদেশী মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা রয়েছে, যা বিনিয়োগে নিরুৎসাহিত করতে পারে এবং এ খাতের স্থিতিশীলতা বিঘিœত করতে পারে। এছাড়া ক্রস-ওনারশিপের (যৌথ মালিকানা) ফাঁকফোকরে বড় কোম্পানিগুলো আরো বাজার দখল করে নিতে পারে। এ ধরনের জাতীয় পর্যায়ের টেলিকম নীতি প্রণয়নে অবশ্যই সতর্কতা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়া উচিত নয়। ’
নীতিতে নতুন প্রযুক্তির বিষয়ে দিকনির্দেশনা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘স্যাটেলাইট ব্রডব্যান্ড বা নতুন ডিজিটাল সেবা নিয়ে নীতিতে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই, যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারে। এন্টারপ্রাইজ সার্ভিসের সীমা অস্পষ্ট। মোবাইল অপারেটরদের ফাইবারভিত্তিক ব্যবসা সংযোগ সেবার সীমাবদ্ধতা কোথায়, তা নীতিমালায় স্পষ্ট নয়। ফলে বিবাদ ও অসাম্য তৈরি হতে পারে। ’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতিই গ্রহণযোগ্য। ’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘আমরা আধুনিক প্রযুক্তির বিস্তার চাই। বিএনপি চায়, টেকনোলজি সামনের দিকে যাবে, কিন্তু তার সুফলটা যেন জনগণ পায়। এখানে বড় মোবাইল অপারেটররা বিরাট সুবিধা পাবে। আর যারা বাংলাদেশের ভেতরে বড় রকমের বিনিয়োগ করতে পারবে, তারা সুবিধা পাবে। সুবিধার লক্ষ্য হলো গণতান্ত্রিক সমাজের সাধারণ মানুষ যাতে সুফলটা পায়। কিন্তু আমরা যতটুকু জানি, প্রস্তাবিত নীতিমালায় তা অনুপস্থিত।
প্রসঙ্গত উল্লেখ্য অন্তর্বর্তী সরকার তার স্থায়িত্বকাল নিয়ে মহা ধোয়াশার সৃষ্টি করছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও কার্যপরিধি নিয়ে রাজনৈতিক ও নাগরিক সমাজে তুমুল ক্ষুব্ধ প্রতিক্রিয়া চলছে।
একটি অন্তর্বর্তী সরকারের দীর্ঘকাল টিকে থাকা দেশীয় ও বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে। তারা জানে না, এই সরকার কত দিন থাকবে, কী নীতিমালা চালু হবে, নতুন সরকার কবে আসবে। ফলে দীর্ঘমেয়াদি কোনো বিনিয়োগ পরিকল্পনা করা যায় না। এমনকি বৈদেশিক সহায়তাও বিঘিœত হয়। বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকের মতো সংস্থাগুলো নীতিনির্ধারক ও গণতান্ত্রিকভাবে দায়বদ্ধ সরকারের সঙ্গে কাজ করতে চায়। ফলে একটি দীর্ঘমেয়াদি অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে একধরনের স্থবিরতা তৈরি করে, যা সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকেও এটি অস্বস্তিকর। পৃথিবীর বড় বড় গণতান্ত্রিক দেশ ও জোটসমূহ নির্বাচিত সরকারের সঙ্গেই কূটনৈতিকভাবে জড়িত হতে চায়। অন্তর্বর্তী বা অস্থায়ী সরকারগুলো তাদের নীতিগত অবস্থান প্রকাশ বা আন্তর্জাতিক প্রতিশ্রুতি প্রদানে সাবধানতা অবলম্বন করে, যা দেশের পররাষ্ট্রনীতিতে স্থবিরতা তৈরি করে। যেমনটি দেখা গেছে ২০০৭-০৮ সালের বাংলাদেশে।
সবচেয়ে বড় কথা, জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণের জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের দীর্ঘায়ন গণতন্ত্রের মূল আত্মাকে খ-িত করে। জনগণ চায় তারা যেন তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায় এবং সেই সরকার যেন রাষ্ট্র চালায়। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে। কিন্তু দীর্ঘ সময় একটি অনির্বাচিত, অদৃশ্য বা অগণতান্ত্রিক প্রশাসন রাষ্ট্র চালালে জনগণের ভোটের অধিকার মূল্যহীন হয়ে পড়ে। এতে জনগণের আস্থা হারিয়ে যায়, রাজনীতিতে নিস্পৃহতা আসে আর গণতন্ত্র একটা কাগুজে ব্যবস্থায় পরিণত হয়।
অতীত অভিজ্ঞতাও আমাদের শেখায়, অন্তর্বর্তী সরকারের দীর্ঘায়ন কতটা বিপজ্জনক হতে পারে। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের জায়গায় প্রায় দুই বছর ক্ষমতায় থেকে একদিকে যেমন গণমাধ্যম, রাজনীতি ও নাগরিক পরিসরে ভয়ভীতির সংস্কৃতি চালু করেছিল, অন্যদিকে নির্বাচনের সময়সীমা পিছিয়ে দিয়ে জনগণকে একধরনের অনিশ্চয়তার মধ্যে রেখেছিল। একসময় সেই সরকার নিজেই নানা রাজনৈতিক প্রকল্পে জড়িয়ে পড়ে, যার ফল আজও বহন করতে হচ্ছে। রাজনীতিকদের কাছে এমন উদাহরণে এটা পরিষ্কার যে, অন্তর্বর্তী সরকারকে নির্বাচন ছাড়া অন্য কাজে জড়ানো মানেই একটি অজানা অন্ধকার পথে হাঁটা।
অন্তর্বর্তী সরকার যেন তার নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট দায়িত্ব পালন করে, ক্ষমতালোভী শাসকের ভূমিকায় অবর্তীর্ণ না হয়- এই জন আকুতি এখন তুঙ্গে।

-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৬ দিন আগে বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬ মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, উচ্ছেদ, বৈষম্য আর মসজিদ-মাদ্রাসা ধ্বংসের উৎসব করে রাষ্ট্রয়ী সন্ত্রাস করে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে তারা ‘আসাম’ বাংলাদেশের কাছে প্রত্যার্পন করুক। আর আসামের মুসলমান তো সব মরছেই। তাহলে তারা বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী তাদের জান-মাল রক্ষায় জিহাদে অবতীর্ন হোক। ভারতের আসাম রাজ্যে বনাঞ্চল দখলমুক্ত করার অভিযানে এক হাজারের বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে বলে দাবি করা হয়… ২৫ অক্টোবর, ২০২৬