‘দুদিন পর এরা বলতে পারে, ফিরে আসা জুলাই শহীদদের এমপি বানাতে হবে’
নিজস্ব প্রতিবেদক:
বিস্ময়কর ব্যাপার, তথাকথিত এই জুলাই সনদকে নাকি সংবিধানের ওপরে স্থান দিতে হবে| এটা দাবি করেছে কচি-কাঁচার আসর এনসিপি| এই হাস্যকর, রাষ্ট্রদ্রোহমূলক দাবির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশবিরোধী আরেক দল- সেটা হচ্ছে জামাত| জুলাই সনদ ও এনসিপির অবস্থান নিয়ে এসব কথা বলেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক শেখ ফরিদ|
তিনি বলেন, দুই দিন পরে এরা বলে ফেলতে পারে যে সব জুলাই শহীদ ফিরে আসছে, তাদের এমপি বানাতে হবে| জুলাই শহীদ বুঝেছেন তো? যারা মারা যাওয়ার কারণে শেখ হাসিনাসহ সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীকে ফাঁসির আসামি হিসেবে তুলে ধরেছে, তারা জিন্দা ফিরে আসছে| কাউকে গাজীপুর পাওয়া যাচ্ছে, কাউকে ময়মনসিংহে| এসব জুলাই শহীদ কেউ আবার বলে ফেলতে পারে যে এদের এমপি-মন্ত্রী বানিয়ে দাও বা এমপি মন্ত্রীর চেয়ে বড় কিছু বানিয়ে দাও|
পৃথিবীর কোন আইনে আছে যে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির বক্তব্যকে সংবিধানের ওপর স্থান দিতে হবে? পৃথিবীর কোন রাজনীতিতে আছে? এদের মূর্খ বলাও যাবে না, কত বড় নির্বোধ|
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।