লুট হওয়া অস্ত্র উদ্ধারে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
হারিয়ে যাওয়া বা লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী|
গতকাল ইয়াওমুল ইছনানিল আযীম (সোমবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশধঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান|
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিস্তল ও শটগান উদ্ধারে তথ্য দিলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে এক লাখ, এসএমজি দেড় লাখ, এলএমজি পাঁচ লাখ ও প্রতি গুলির ক্ষেত্রে পাঁচ শ’ টাকা পুরস্কার দেয়া হবে| এক্ষেত্রে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে|
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।