দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
, ১১ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
গাজীপুর সংবাদদাতা:
শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক মা। গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার টেপিরবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোবারক হোসেন সপরিবারে টেপিরবাড়ী এলাকায় রতন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফিরে তিনি দেখেন, স্ত্রী ও দুই সন্তান মেঝেতে পড়ে ছটফট করছেন। শিশুদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে এবং ঘরে কীটনাশকের গন্ধ পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পর দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মা মনি আক্তার বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)