সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এ তথ্য জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রস্তাবিত সং বাকি অংশ পড়ুন...
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও কেমিক্যাল পাচারের চেষ্টার অভিযোগে ২৫ টন রাসায়নিক পণ্যসহ একটি ট্রাক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার গভীর রাতে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যগুলো বের করে নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন।
কাস্টমস সূত্রে জানা গেছে, পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। আর পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনালà বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতলিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শেখ ফরিদুল ইসলাম বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। খুব শিগগিরই এই অর্থ ছাড় করা হবে বলে আশা করছে সরকার। অনুদানের অর্থ মূলত জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি কমানো এবং তাদের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।
তিনি জানান, অনুদানের অর্থ হাতে পাওয়ার পর উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থকে সর্বোচ্চ ঠবাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মানবপাচার প্রতিরোধ এবং ভিকটিম উদ্ধারে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের (আইজেএম) যৌথ কার্যক্রমের প্রশংসা করেন আইজিপি। এ সময় তিনি সংঘবদ্ধ অপরাধ ও মানবপাচার প্রতিরোধে আধুনিক প্রযুক্তি এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশের দক্ষতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। সম্প্রতি রাজারবাগের ডিটেকটিভ ট্রেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বৃহৎ তথাকথিত সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের চক্রান্তমূলক উদ্যোগকে বড় ধরনের ষড়যন্ত্র হিসেবে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের আপামর মুসলিম জনগোষ্ঠী। ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এই দেশে হিন্দুত্ববাদীদের এই ধরণের চক্রান্ত-ষড়যন্ত্রমূলক কার্যক্রম বন্ধে সরকারকে এখনই হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন দেশের সাধারণ জনগণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত স্পর্শকাতর স্থানে যেখানে ৯৯ শতাংশ শিক্ষার্থীই মুসলিম সেখানে প্রকাশ্যে হিন্দুয়ানী মূর্তি স্থাপনকে ‘হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এসব সুপারিশ করা হয়।
পাঁচটি প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি এবং বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রতিদিন ভোর ৬টায় রিকশা নিয়ে রাস্তায় নামেন ৪৫ বছরের মোমেন মিয়া। ঘণ্টা খানেক প্যাডেল ঘোরানোর পর পেটে যখন ক্ষিধে লাগে, তখন টং দোকানই ভরসা। একটি বনরুটি, কলা, কেক আর এককাপ চা দিয়েই সকালের নাশতা সারেন তিনি। এতে তার খরচ হয় ৪০ টাকা। কিন্তু কয়েক বছর আগেও এই একই বেকারি পণ্যের জন্য খরচ করতে হতো ২০ থেকে ৩০ টাকা। তা এখন শুধু স্মৃতি ছাড়া কিছুই নয়।
বেকারি পণ্যে মূল্যস্ফীতির চাপ ভোগাচ্ছে গরিব ও শ্রমজীবী মানুষকে। ছাত্র, রিকশা-ভ্যানচালক কিংবা দিনমজুরের মতো যেসব মানুষের প্রতিদিনের আয় খুব কম, তাদের খাবারের বাজেট এমনিতেই থাকে টা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসফেরত এক ব্যক্তিকে ঘিরে বিমানবন্দর এলাকায় তিন নারীর টানাটানি ও হট্টগোলের একটি ঘটনা ঘটেছে। তিন নারীই ওই ব্যক্তিকে স্বামী দাবি করছেন। তারা ওই ব্যক্তিকে নিজের বাড়ি নিয়ে যেতে চান।
‘স্বামীকে নিয়ে যাওয়ার’ জন্য তিনজনের মধ্যে টানাটানি ও বাগ্বিতণ্ডা শুরু হয়। তবে ওই ব্যক্তি বা নারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দেখা গেছে, বিমানবন্দর এলাকার একটি সড়কের পাশে এক প্রবাসীকে ঘিরে রেখেছেন তিন নারী। তিনজনের প্রত্যেকেই ওই ব্যক্তিকে নিজের স্বামী বলে দাবি করছেন।
এ সময় তাদের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময় ও টানাটà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক অসন্তোষে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়া ও সাভারের শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার চিন্তা করছেন মালিকেরা। গত বুধবার (১১ নভেম্বর) এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে মালিকদের এমন উদ্যোগে দেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে অস্থিরতা ও রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, গত বুধবার আশুলিয়à বাকি অংশ পড়ুন...












