বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
, ১১ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
নগরীতে বৃষ্টি এখন স্বস্তির নয়, বরং আতঙ্কের আরেক নাম। কয়েক ঘণ্টার ভারি বর্ষণেই নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি-সবখানেই জমে যায় হাঁটু থেকে কোমর সমান পানি।
সংশ্লিষ্টদের মতে, এ পানিবদ্ধতার পেছনে শুধু অতিবৃষ্টি বা জোয়ারই দায়ী নয়; বড় কারণ হয়ে উঠেছে নগরীর ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন প্রায় এক হাজার টন বা মোট বর্জ্যরে প্রায় ৩০ শতাংশই সড়কে ফেলা হয়। সেগুলো ধীরে ধীরে পাশের ড্রেন, নালা ও খালে গিয়ে পড়ার কারণে কার্যত অকার্যকর হয়ে পড়ছে পানি নিষ্কাশন ব্যবস্থা।
বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম নগরীর পানিবদ্ধতা নিরসনের জন্য খাল, ড্রেন ও নালাগুলো সচল থাকা জরুরি। কিন্তু আমরা দেখেছি সেগুলো সচল নেই। প্রথমত, গৃহস্থালি ও বাণিজ্যিক বর্জ্য এসে এসব পথ বন্ধ করে দিচ্ছে। দ্বিতীয়ত, সরকারি ও বেসরকারিভাবে খাল দখল করে সেখানে বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এখন বৃষ্টি হলেই বন্দরনগরী ডুবে যায়। মনে রাখতে হবে, প্রাকৃতিক সমস্যার সমাধানও প্রাকৃতিক ব্যবস্থাকে সচল রেখেই করতে হবে।’
বুয়েট পরিচালিত ২০২২ সালের এক গবেষণায় দেখা যায়, চসিক এলাকায় উৎপাদিত বর্জ্যরে প্রায় ২৫ শতাংশ অপসারণ করা যায় না। চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা বলছেন, নগরীর বিস্তার, জনসংখ্যা বৃদ্ধি ও বর্জ্য উৎপাদন বাড়ার ফলে বর্তমানে সে হার প্রায় ৩০ শতাংশে পৌঁছেছে।
চসিকের পরিচ্ছন্ন বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে চট্টগ্রাম নগরীতে প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য উৎপন্ন হয়। তবে এর মধ্যে মাত্র দুই হাজার থেকে ২ হাজার ২০০ টন বর্জ্য অপসারণের সক্ষমতা রয়েছে সিটি করপোরেশনের। সে হিসাবে প্রতিদিন প্রায় ৮০০ থেকে এক হাজার টন বর্জ্য নগরীর বিভিন্ন স্থানে পড়ে থাকে, যা মোট উৎপাদিত বর্জ্যরে প্রায় ৩০ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)