দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, দাবি গবেষকদের
, ২৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ রবি’ ১৩৯১ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
ক্ষুধা লাগলেই সাধারণত সবাই খাবার খোঁজ করে থাকে। না খাওয়ার আগ পর্যন্ত ক্ষুধার অনুভূতি বাড়তেই থাকে। গবেষকেরা বলছে, ক্ষুধার এই অনুভূতির সঙ্গে আয়ুষ্কালেরও একটি সম্পর্ক আছে। তাদের মতে, দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে, তা আয়ু বাড়িয়ে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটির একদল গবেষক এ দাবি করেছে। গত ১১ মে একটি বিজ্ঞান সাময়িকীতে তাদের এ সম্পর্কিত গবেষণাপত্রটি প্রকাশিত হয়।
এ বিষয়ে দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাটি করতে গিয়ে গবেষকেরা প্রাথমিকভাবে কিছু মাছিকে বেছে নিয়েছিলো। পরে এসব মাছিকে খাবার না দিয়ে তারা ক্ষুধার্ত করে তোলে। গবেষণাটির সর্বশেষ ধাপে তারা দেখে, ক্ষুধার্ত থাকার অনুভূতি মাছিদের মস্তিষ্কে এক ধরনের উদ্দীপনার সৃষ্টি করে। এই উদ্দীপনা তাদেরকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় বেঁচে থাকতে সহায়তা করেছে।
গবেষকদের পর্যবেক্ষণে দেখা গেছে, ক্ষুধার অনুভূতি মস্তিষ্কে কিছু রাসায়নিক পরিবর্তন নিয়ে আসে। এই পরিস্থিতি জিনের ওপর প্রভাব ফেলে বার্ধক্যের গতি কমিয়ে দেয়।
সরাসরি মানুষের ওপর বিষয়টি পরীক্ষা না করলেও গবেষকেরা বলছে, ক্ষুধার্ত মাছিদের মস্তিষ্কে যে পরিবর্তন দেখা গেছে, তা মানুষসহ অন্য প্রাণীদের ক্ষেত্রেও একই হতে পারে।
এর আগে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছিল, ক্যালরি গ্রহণে নিয়ন্ত্রণ আনলে অর্থাৎ কম ক্যালরি গ্রহণ করে আয়ুষ্কাল বাড়াতে পারে মানুষসহ অন্যান্য প্রাণী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












