সম্পাদকীয়-১
দিন দিন বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ মারাত্মক সব অপরাধ এসব অপরাধের মূলে থাকছে কারখানা বন্ধ আর বেকারত্ব বৃদ্ধি এবং সরকারের গৃহীত ভূল অর্থনীতি সরকারের টনক নড়বে কবে?
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) পরিচালিত ‘২০২৫ সালের মধ্যবর্তী সময়ে দেশের পরিবারসমূহের অর্থনৈতিক পরিস্থিতি’ শীর্ষক সর্বসাম্প্রতিক জরিপের ফলাফলে ওঠে এসেছে যে ২০২৫ সালে দেশে দারিদ্র্যের হার ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে তা এখন ২৮ শতাংশে এসে দাঁড়িয়েছে।
তবে প্রসঙ্গত বলা প্রয়োজন যে পিপিআরসি জরিপের তথ্যে জনগণের আর্থিক দুরাবস্থার যে চিত্র ফুটে উঠেছে, বাস্তব পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি করুণ।
অন্তর্বর্তী সরকারের শুরু থেকে দেশজুড়ে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তাতো কাটছেই না বরং দিন দিন বাড়ছে। ছাত্র-জনতার তোপের মুখে হাসিনা পালালেও কাটেনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। যার ফলে বন্ধ হয়ে গেছে অনেক শিল্পপ্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ শ্রমিক। কাজ হারিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। এরমধ্যে অনেকেই হঠাৎ করেই বেকার হওয়ায় চুরি, ছিনতাই, প্রতারণা এমনকি মাদক ব্যবসার মতো অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে দেশে বর্তমানে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব।
কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর এবং শিল্প পুলিশের তথ্যমতে- গত এক বছরে শুধু গাজীপুরেই ৭২টি কারখানা বন্ধ হয়ে গেছে। যার ফলে একসঙ্গে বেকার হয়েছেন প্রায় লক্ষাধিক শ্রমিক। এর মধ্যে গত ছয় মাসেই বন্ধ হয়েছে ২৯টি কারখানা।
৫ আগস্ট পরবর্তী চুরি-ছিনতাইসহ অপরাধের সংখ্যাটা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ঢাকায় হঠাৎ করে বেড়েছে অটোরিকশা চালকের সংখ্যাও। স্থানীয়দের ভাষ্য, অনেকে পোশাক কারখানায় চাকরি হারিয়ে জীবিকা উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, শুধু রাজধানীতে গেল ছয় মাসে খুনের ঘটনা আড়াই'শ প্রায়। আর চুরি-ছিনতাই ও ডাকাতি ৭৭২টি। এসব ঘটনা বিশ্লেষণে দেখা যায়, রাতের আঁধারে রাজধানীতে অপরাধ সবচেয়ে বেশি। বেকারত্ব ও আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা না থাকাকে অপরাধ বৃদ্ধির বড় কারণ মনে করছেন বিশ্লেষকরা।
সরকারের সঙ্গে বেসরকারি খাতের মধ্যে আস্থাপূর্ণ তেমন কোনো সম্পর্ক তৈরি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিনিয়োগ পরিবেশকে আরও নষ্ট করে দিচ্ছে।
আয় বাড়াতে সরকারের বড় অগ্রাধিকার ছিল দাতাদের কাছ থেকে বাজেট-সহায়তার ঋণ পাওয়া। এই সহায়তা দ্রুত পেতেই সরকার হঠাৎ শতাধিক পণ্যের ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে দিয়েছে। প্রত্যক্ষ কর বাড়ানোর কোনো চেষ্টা না করে সাধারণ ভোক্তার ওপর পরোক্ষ কর চাপিয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত বলা হচ্ছে। এতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়ছে।
সরকার যে অর্থনীতির যথাযথ মূল্যায়ন-পরামর্শ ছাড়াই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তা স্পষ্ট। কেননা, ব্যাপক সমালোচনার মুখে সরকার কয়েকটি পণ্যে বর্ধিত ভ্যাট প্রত্যাহার বা কমিয়ে দিয়েছে। এর বাইরে বাজার তদারকির অভাব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবের উদাহরণ তো আছেই।
অন্যদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। এতে সরকারের ব্যয় আরও বাড়বে। কাদের খুশি রাখবে, আর কাদের অখুশি রাখলেও সমস্যা নেই- এ নিয়েই যেন দ্বিধা-দ্বন্দ্বে সরকার।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে গঠিত সরকারের ওপর সবারই প্রত্যাশা ছিল ব্যাপক। আশা ছিল নীতিগুলো নেওয়া হবে সবার সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে, সিদ্ধান্ত গ্রহণে থাকবে স্বচ্ছতা, নজরদারি করা হবে বাজারের ওপর, কমবে মূল্যস্ফীতি, কমে যাবে দুর্নীতির প্রকোপ, উন্নতি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির, কমবে দখল ও চাঁদাবাজি।
কিন্তু এর কোনোটাই তেমন হয়নি; বরং কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এতে সাধারণ মানুষ যেমন স্বস্তিতে নেই, তেমনি আস্থা রাখতে পারছে না বিনিয়োগকারীরাও। এ কারণে অর্থনীতির সংকটও উল্টো অনেক বেড়েছে কাটেনি।
অপরাধের বৃদ্ধির অন্যতম কারণ হলো অর্থনৈতিক অস্থিরতা, বেকারত্ব, এবং সামাজিক নিরাপত্তাহীনতা। এই সমস্যাগুলো বর্তমানে জ্যামিতিক হারে বাড়ছে।
এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সরকারের প্রতি দিন দিন বিরূপ হয়ে যাচ্ছেন। বিষয়টিতে সরকারের কর্তাব্যক্তিরা সচেতন ও সক্রিয় হবেন এটাই একান্ত কাম্য।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












