দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি
ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ক্যাম্পাসের অভন্তরে নবীন শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে সেখানে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা। প্রধান ফটকে ছাড়াও জয় বাংলা গেট (প্রান্তিক গেট) তালা মারেন শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে।
শিক্ষার্থী বলেন, এক মাসের মাথায় আমরা প্রশাসনের পক্ষ থেকে উপহার পেলাম আমাদের বন্ধুর লাশ। এর বিচারের দাবিতে আমরা গতকাল থেকে আন্দোলন শুরু করেছি। আজ ভোর ছয়টা থেকে আন্দোলন চলছে। যে চাকায় আমার বন্ধু লাশ হয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে কোনো চাকা ঘুরবে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।