পঞ্চম দিনেও শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের জিরানী ও চক্রবর্তী এলাকায় বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকেরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এ সময় চন্দ্রা-নবীনগর সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকেরা।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে পঞ্চম দিনের মতো গতকাল সকাল ৯টা থেকে গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এসময় চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে কাশিমপুরসহ এলাকার আশপাশের বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। বিকল্প পথে দূরপাল্লার যানবাহনসহ অন্যান্য যানবাহন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর বাইপাস হয়ে চলাচল করছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।