ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভে সংঘর্ষ, আহত ২
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে ব্যাটারিচালিত রিকশাচালক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা।
ব্যাটারিচালিত রিকশাচালক রাজু বলেন, মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পর খবরে দেখতে পাই আমাদের বাহন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা অন্তর্র্বতী সরকারকে বলতে চাই, আমাদের রিকশা বন্ধ করেন আপত্তি নাই। তবে আমাদের সময় দিতে হবে। আমাদের রিকশার কিস্তি আছে। সেটি পূরণের জন্য আমাদের সময় দিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের এ তিনদিন আন্দোলন করতেই চলে যাবে। তাই মালিকপক্ষ যারা আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা কেউ এই তিনদিন কোনো টাকা রাখবেন না।
আন্দোলন কর্মসূচির ব্যাপারে ব্যাটারিচালিত রিকশাচালকরা বলেছেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে থেকে মিছিল নিয়ে তারা মিরপুর ১০ নম্বর গোল চক্করে যাবেন। পরবর্তীতে সেখানে কর্মসূচি পালন করবেন তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।