দাঁত নড়ার কারণ
কারণ
● সঠিক নিয়মে দাঁত পরিষ্কার না করলে অথবা দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে দাঁতের ধারক–কলাতে প্রদাহের সৃষ্টি হয়। এতে দাঁত নড়ে যায়।
● কোনো কারণে মুখে আঘাত পেলে দাঁত নড়তে পারে। জোরে শক্ত কোনোকিছুতে কামড় দিলেও দাঁত নড়ে যেতে পারে।
● অনেকের দাঁতে দাঁত ঘসার বা কামড়ানোর বদভ্যাস আছে, যাকে ‘ব্রুকসিজম’ বলে। অনেকের দাঁত এলোমেলো, উঁচু–নিচু বা বাঁকা থাকে। এসব ক্ষেত্রে দাঁত পরিষ্কার রাখা কষ্টসাধ্য এবং কোনো কোনো দাঁতে অতিরিক্ত চাপ পড়ার ঝুঁকি থাকে। এসব কারণেও দাঁত নড়তে পারে।
● ক্যালসিয়াম বা ভিটামিন ডি–স্বল্পতায় চোয়ালের হাড়সহ সব হাড়ই ক্ষয় (অস্টিওপোরোসিস) হতে পারে। চোয়ালের হাড় ক্ষয় হলে দাঁত নড়ার সম্ভাবনা থাকে।
● প্রোজেস্টেরন ও এস্ট্রোজেন হরমোনের ওঠা-নামার জন্য মহিলাদের গর্ভকালীন সময় ও পরবর্তী বয়সে হাড় ক্ষয় হয়ে দাঁত দুর্বল হতে পারে।
● অর্থোডন্টিক চিকিৎসা, ফিলিং বা ক্যাপ পরানো যথাযথ না হলে বা পাশের দাঁতের সঙ্গে সংযোগ যথাযথ না হলেও দাঁত নড়ে যেতে পারে।
● ক্রনিক রোগ, বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ক্যানসার, শ্বাসকষ্ট, ভিটামিন ও খনিজ স্বল্পতা বা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এবং ধূমপান থেকেও মাড়িতে প্রদাহ হয়। এতে অকালে দাঁত নড়তে পারে।
করণীয়
● প্রকৃত পরিচর্যার মাধ্যমে দাঁত সুস্থ ও মজবুত রাখা সম্ভব। সকালের নাস্তা ও রাতের খাবারের পর দুই মিনিট ধরে প্রতিটি দাঁতের পৃষ্ঠকে পরিষ্কার করতে হবে। এজন্য মেডিকেটেড ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে।
● খাদ্যতালিকায় চিনিযুক্ত খাবারের পরিবর্তে মৌসুমি তাজা শাকসবজি, ফলমূল, দুধ, টক দই, ছোট মাছ, সামুদ্রিক মাছসহ ক্যালসিয়াম ও ভিটামিন-সি যুক্ত খাবার রাখার চেষ্টা করতে হবে।
● মুখ শুষ্ক বা অন্যান্য রোগ থাকলে চিকিৎসকের পরামর্শে মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে।
● মাড়ি ফুলে গেলে বা রক্ত পড়লে স্কেলিংয়ের মাধ্যমে দাঁতের পৃষ্ঠে জমা ব্যাকটেরিয়াল প্লাক বা ক্যালকুলাস দূর করতে হবে। দেরি হলে অনেক সময় রুট প্ল্যানিং, গ্রাফটিং, কামড় শুদ্ধকরণ, বাইট প্লেট, স্প্লিনটিংয়ের মতো চিকিৎসার দরকার হতে পারে।
● দাঁত ফেলে দেওয়ার পর কৃত্রিম দাঁত সংযোজন করা দরকার। তা না হলে অন্য দাঁত নড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
● বছরে কমপক্ষে একবার দন্তচিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আরও পড়ুন
সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময…
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
শীতে শিশুর বাড়তি যত্ন
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
পাইলস কি এবং কাদের হয়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।