দলীয় স্বতন্ত্র প্রার্থীও চূড়ান্ত করে দেবে আওয়ামী লীগ!
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম বারের মতো ‘দলীয় স্বতন্ত্র প্রার্থী’ও নির্ধারণ করে দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দল মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীদের পাশাপাশি কোন কোন আসনে দলীয় মনোনয়ন-বঞ্চিত কারা কারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তা দলের কেন্দ্র থেকে চূড়ান্ত করে দেওয়া হবে। তবে দলের বর্তমান সংসদ সদস্যদের মধ্যে যারা দলীয় মনোনয়ন পাননি, তারা কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে মতবিনিময়কালে দলের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছিল, দলের মনোনয়ন-বঞ্চিতরা কেউ কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে দল বাধা দেবে না। দল মনোনীত প্রার্থীরা কেউ যেন স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে চাপ সৃষ্টি না করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার চেষ্টা না করেন- সেই ব্যাপারেও সতর্ক করে দেন আওয়ামী লীগের হাইকমান্ড।
গণমাধ্যমে এ নিয়ে বহুমুখী প্রতিবেদন প্রকাশ-প্রচারের পর বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার বলেছেন, দলের কারা কারা স্বতন্ত্র প্রার্থী হবেন- তা দল থেকে ঠিক করে দেওয়া হবে। এটা ফ্রি স্টাইল হবে না। ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এর ভেতরে আমরা পরিবর্তন, সংশোধন করতে পারব। আমাদের কৌশলগত দিক থাকবে। দলের সাধারণ সম্পাদকের এই বক্তব্যের পর স্বতন্ত্র প্রার্থী হতে প্রস্তুতি নেওয়া আওয়ামী লীগ নেতারা সংযত হতে শুরু করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া পূজাম-প দেখিয়ে চাল উত্তোলন করে বিক্রি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেঁপের দামে পতন: ক্রেতার স্বস্তি, দিশেহারা কৃষক-ব্যবসায়ী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাথান বম আবার আলোচনায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিললো বস্তাবন্দি লাশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ৪ হাজার দফা যুদ্ধবিরতি লঙ্ঘন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সরকারের কোনো সহায়তা পাই না, বাঁচার তাগিদে বাধ্য হয়েই নদীতে নামি‘
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)