প্রতারণা ও আত্মসাৎ:
ভুয়া পূজাম-প দেখিয়ে চাল উত্তোলন করে বিক্রি
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রংপুর সংবাদদাতা:
গঙ্গাচড়ায় পূজা অনুষ্ঠিত না হলেও পূজাম-পের নামে সরকারি জিআর (জেনারেল রিলিফ) চাল বরাদ্দ ও উত্তোলনের মত প্রতারণার ঘটানা ঘটেছে। উপজেলার বেতগাড়ি ইউনিয়নের দুটি মন্দিরকে কেন্দ্র করে এ অভিযোগ সামনে আসার পর সরকারি সহায়তা বিতরণের স্বচ্ছতা ও তদারকি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইদুল এবং পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমারের বিরুদ্ধে এ প্রতারণার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট দুই মন্দিরের সভাপতির দাবি, তাদের মন্দিরে পূজা না হলেও বরাদ্দের চাল উত্তোলন করা হয়েছে। এমনকি উত্তোলন করা চাল বিক্রি করে দেওয়া হয়েছে।
বিষয়টি পর্যবেক্ষণ করে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ১১ অক্টোবর বরাদ্দ তালিকায় দেখা যায়, বেতগাড়ি ইউনিয়নের ২১টি পূজাম-পের প্রতিটির নামে ৬০০ কেজি করে মোট ১২ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দেখানো হয়েছে। প্রতিটি মন্দিরের বিপরীতে বরাদ্দের পরিমাণ ৬০০ কেজি।
পূজা না হলেও কোন তথ্যের ভিত্তিতে এসব মন্দিরের নামে চাল বরাদ্দ দেওয়া হলো, কারা চাল উত্তোলন করলেন এবং উত্তোলিত চাল কোথায় গেল- এসব প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গেলে পিআইও মাইদুল বলে, এটা কোনো বিষয় না। এগুলো অটোমেটিক ঠিক হবে।
পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার প্রতারণার বিষয় স্বীকার করে বলেছে, এটা ভুল হয়েছে। আমরা (চাল) ফেরত দেব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেঁপের দামে পতন: ক্রেতার স্বস্তি, দিশেহারা কৃষক-ব্যবসায়ী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাথান বম আবার আলোচনায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিললো বস্তাবন্দি লাশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ৪ হাজার দফা যুদ্ধবিরতি লঙ্ঘন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সরকারের কোনো সহায়তা পাই না, বাঁচার তাগিদে বাধ্য হয়েই নদীতে নামি‘
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাটোরে ‘মৌচাক’ বেকারির কারখানায় অভিযান, মালিক আটক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)